লোহিত সাগরে ইরানের যুদ্ধজাহাজ মোতায়েন
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ নৌ-পথ নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ কৌশলগত বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে। বার্তা সংস্থা তাসনিম গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই মোতায়েনের জন্য সুনির্দিষ্ট কারণ না জানালেও তারা উল্লেখ করেছে, ইরানের সামরিক জাহাজগুলো ২০০৯ সাল থেকে ওই এলাকায় কাজ করছে।
তাসনিম বলেছে, আলবোর্জ যুদ্ধজাহাজটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল মান্দেব পেরিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে।
ইরানের নৌবহর ২০০৯ সাল থেকে জাহাজ চলাচলের লেন সুরক্ষিত, নৌ-দস্যুদের প্রতিহতসহ অন্যান্য নিরাপত্তায় এই এলাকায় কাজ করছে।
বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ডিসেম্বরের শুরুতে লোহিত সাগরের জন্য একটি বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠন করে। হামলার কারণে শিপিং কম্পানিগুলো এই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রাপথ স্থগিত করে। হুতিরা বলেছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তারা হামলাগুলো করছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং অনুসারে, বৈশ্বিক বাণিজ্যের ১২ শতাংশ লোহিত সাগরের মধ্য দিয়ে যায়, যা সুয়েজ খালের মধ্য দিয়ে আফ্রিকার একটি শর্টকাট।
এদিকে গত রোববার হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে একটি পণ্যবাহী জাহাজে চড়ার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার গুলি করে। এতে গোষ্ঠীটি ১০ জন যোদ্ধা শহীদ বা নিখোঁজ হওয়ার খবর দিয়েছে। গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।
গত সোমবার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছে, ব্রিটেন ‘লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি রোধ করতে হুতিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে প্রস্তুত’।
২০২১ সালে আলবোর্জ এডেন উপসাগরে দুটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে নৌদস্যুদের আক্রমণ প্রতিহত করেছিল। এ ছাড়া ২০১৫ সালে এটি ‘বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে’ প্রণালিতে পাঠানো দুটি ইরানি যুদ্ধজাহাজের মধ্যে একটি ছিল। সেই সময়ে এটিকে সৌদি আরবের সঙ্গে উত্তেজনার চিহ্ন হিসেবে দেখা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












