ফিলিপাইনে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৫
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩২ জন আহত এবং এখনও ৭৭ নিখোঁজ রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। তবে তা ক্ষীণ হয়ে আসছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত মঙ্গলবার রাতে এই ভূমিধস আঘাত হানে। একটি সোনার খনি থেকে শ্রমিকদের নিয়ে অপেক্ষায় থাকা তিন-চারটি গাড়ি ভূমিধসে চাপা পড়ে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানায়, ভূমিধসের পর ৩০০-এর বেশি মানুষ উদ্ধারকাজে যোগ দেয়। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা ও পুনরায় ভূমিধসের আশঙ্কায় অভিযান ভেস্তে যায়। তবে গতকাল আবার উদ্ধার কাজ শুরু হয়েছে।
ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা এখনও কেউ জীবিত আছে কি না, জানতে চাইলে তারা বলেছে, এখনও যদি কেউ বেঁচে থাকে, সেটা হবে অলৌকিক ঘটনা। তারপরও উদ্ধার অভিযান চলমান থাকবে।
উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে তারা বলেছে, যদিও এটি এখন কঠিন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে হওয়া বৃষ্টি বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত জুমুয়াবার এএফপি জানিয়েছে, উদ্ধারকাজে ভারী সরঞ্জাম ব্যবহার করছে উদ্ধারকর্মীরা। তবে যেখানেই সম্ভাবনা দেখছে, সেখানে তারা খালি হাত ও শাবল ব্যবহার করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)