গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিটি সফল হতে পারেনি, কারণ মিছিলটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে।
২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে ব্যানারসহ মিছিল নিয়ে রওনা হন। তবে বেলা পৌনে ১২টার দিকে মিছিলটি দূতাবাসের কাছাকাছি পৌঁছানোর আগেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এই কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইহুদীবাদী ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকরা বাস করেন। তাদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। এরা মূলত ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ এবং ইসরায়েলি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশের সীমানার ভেতরেই থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। তারা অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিদের চেয়ে আলাদা। তারা ইসরায়েলের জাতীয় নির্বাচনে ভোট দেয়। তারা সংসদের আইনপ্রণেতাদের নির্বাচন করে।
এমনকী কে প্রধানমন্ত্রী হবে তা নির্ধারণেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বেশিরভাগ সময়েই পরগাছা ইসরায়েলের আরব দলগুলো ক্ষঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৫০টি বাংকার নির্মাণের পরিকল্পনা করেছে এস্তোনিয়া। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে বাল্টিক অঞ্চলের দেশটি। একই সঙ্গে রাশিয়ার কাছাকাছি এলাকায় যুদ্ধের জন্য প্রস্তুত একটি ব্রিগেড মোতায়েনেরও পরিকল্পনা করছে তাল্লিন।
গত ২৮ অক্টোবর এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইদা-ভিরুমা এলাকায় এসব বাংকার নির্মাণ করা হবে।
এস্তোনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরআরের প্রতিবেদà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ‘তৃতীয় লিঙ্গের’ পরিবর্তে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার করে সমালোচনার মুখে পড়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ নিয়ে বিতর্কের মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে সে।
মন্ত্রীর দাবি, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছে। তার বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।
গতকাল জুমুয়াবার এক পোস্টে এ ব্যাখ্যা দেয় শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্য বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
জামাতের লংমার্চকে খুলনা বিভাগের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শনিবারের এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কোনো সাড়া নেই। এতে সাধারণ মানুষ অংশ নেবে না বলেও দাবি করেন তিনি।
গতকাল জুমুয়াবার ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন।
জামাতের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত দাবি করে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ তাদের লংমার্চে গোপালঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে দেশটির কাছ থেকে নমনীয় শর্তে আরও বৈদেশিক ঋণ নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল আগামী ১ থেকে ৫ নভেম্বর দ. কোরিয়া সফরে যাবে। সফরে কোরিয়ার এক্সিম ব্যাংক, ব্যবসায়ী সংগঠন, বিনিয়োগকারী, কোয়েকা বা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিসহ বিভিন্ন সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, দ. কোরিয়ার অঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গোশতের চাহিদা বাড়ছে। গত তিন মাসে দেশ থেকে মোট ১৯৩ কোটি টাকার গরুর গোশত বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি গরুর গোশতের রপ্তানি বাজার আরও সম্প্রসারণ এবং এর পরিমাণ বাড়াতে বর্তমাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমি শুধু একই ধরনের শিল্পের কাজে ব্যবহার করার বাধ্যবাধকতা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ১০ হাজার ৩০৬ একর জমিতে অর্থনৈতিকভাবে লাভজনক যেকোনো বাণিজ্যিক বা উৎপাদনমুখী উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
'ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'-এর ৪৮ ধারার অধীনে লোকসানি রাষ্ট্রীয় সম্পদের বাণিজ্যিক ব্যবহারসংক্রান্ত খসড়া নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। নির্দেশিকাটি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এ উদ্যোগের প্রথম ধাপে আগামী বছরের মে থেকে জুনের মধ্যে ছà বাকি অংশ পড়ুন...
নূরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনে হেরে গেলেই জামায়াত ‘পাগলামি’ শুরু করে দেয়। তাদের এই পাগলামির একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। অন্যথায় তারা দেশের জনগণের তোপের মুখে পড়বে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, নূà বাকি অংশ পড়ুন...
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ফরহাদ হোসেন আজাদ বাকি অংশ পড়ুন...












