নারায়ণগঞ্জ সংবাদদাতা:
গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের লাশ নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। মা বলছেন, ছেলে মুসলিম হয়েছে, তাই তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্ম নেয়ায় তার মরদেহ হিন্দু রীতি অনুযায়ী পোড়াতে হবে।
পরিবারের দুই পক্ষের এমন দাবির কারণে হত্যাকা-ের পাঁচ দিন পরও শুভর লাশের দাফন সম্পন্ন হয়নি। প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হলেও পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন আদালতে বাকি অংশ পড়ুন...
স্থানীয়রা জানায়, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। দোকানে একজন কর্মচারী রেখে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি তার দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। দোকানে থাকা অপর এক কর্মচারীও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জামাল মিয়ার বাবা ছিডু মিয়া বেপারী জানান, আমার ছোট ছোট নাতিগুলো অল্প বয়সে এতিম হয়ে গেল। কী দুর্ভাগ্য আমাদের, বাকি অংশ পড়ুন...
নূরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার মরদেহ দাফন করা হবে, নাকি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সৎকার—এ নিয়ে আইনি জটিলতার অবসান ঘটিয়ে এ সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নিহত শুভর ভাই, স্ত্রী ও মা আদালতকে জানিয়েছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জে বাবা কারাগারে বন্দি থাকার সুযোগে তিন শিশুসন্তানকে ফেলে রেখে মা সটকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টানা তিন দিন অনাহারে থাকা ওই তিন শিশুকে সড়ক থেকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার)।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মডেল থানাধীন মুক্তিরবাগ এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
জানা গেছে উদ্ধার হওয়া শিশুরা হলো আলিবা (৮), ইভা (৫) ও মুনিয়া (৩ মাস)। শিশুদের মায়ের নাম জান্নাত বেগম। তাদের বাবা ইমরান হোসেন বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছà§ বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গার জীবননগরে অ্যাপেন্ডিসাইটের অপারেশনের পর সোহাগী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহাগী জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মোমিনুর রহমান মন্ডলের মেয়ে। সে স্থানীয় বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট অসুস্থ অ বাকি অংশ পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ভোলায় আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী (৫২)। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন— মামুন (২৩), রিফাত (২৫), আবদুল জলিল (৫০) ও নাজির আহমেদ (৫৫)। তাদের সবার ঠিকানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে পাস হওয়া ম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ‘ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ বিদ্যমান মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে গভীর নজর রাখার আহ্বান জানিয়েছে হেফাজত নামের সংগঠন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানানে হয়।
সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন- এমন বিধান রেখে গত রোববার জাতীয় সংসদে ১৮৮২ সালের দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন বাকি অংশ পড়ুন...
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো চলাফেরা ও পোশাক পরিধান করতেন। বিগত কয়েক বছর ধরে তার সাথে জেমিনী ওরফে জেনিফা আক্তার নামে ঢাকার যাত্রাবাড়ীর এক তরুণীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। জেনিফা প্রায়ই লিজাদের বাড়িতে এসে দীর্ঘদিন অবস্থান করতেন। লিজা পুরুষে রূপান্তরিত হয়ে জেনিফাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং ঢাকায় হরমোন চিকিৎসাও নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, লিজার বাবা-মা অস্ত্রোপচারের জন্য দেড় লাখ টাকা দেন। গত ৩ সেপ্টেম্বর ঢাকার ইউনিহেলথ স্পেশাইলাইজড হাসপাতালে ‘সরফরাজ’ নাম দিয়ে তাকে পুরুষ রো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কিছুদিন আগেও পাঁচশ টাকায় মাছ, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মোটামুটি ভালোই বাজার করা যেত। এখন সেই পাঁচশ টাকাতেই দুই বেলার তরকারির ব্যবস্থা করাও কঠিন।
রাজধানীর একজন ক্রেতার কাছে এই বাজার শুধু বাজারের হিসাব নয়। এটি তার পুরো সংসারের হিসাব। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আসিফ। মাসিক বেতন ২৮ হাজার টাকা। মোহাম্মদপুরের একটি ছোট ফ্ল্যাটে স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে থাকেন। বাইরে থেকে দেখলে স্বাভাবিক একটি মধ্যবিত্ত পরিবারের মতোই তাদের জীবন। কিন্তু মাসের শেষ দিকে হিসাবের খাতা খুললেই বোঝা যà বাকি অংশ পড়ুন...
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে নূরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে বেলা ১১টা ৪০ মিনিটে নূরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে। এরপর সেখান থেকে জেলা সার্কিট হাউসে যাবেন তিনি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হবে।
পরবর্তীতে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে নিজের বাবা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে দুপুরà§ বাকি অংশ পড়ুন...
স্থানীয়রা জানান, বিকেলে মইনুল ইসলাম তার ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ানির বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নৌকায় থাকা তার ছেলে গভীর পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মইনুল ইসলাম পানিতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে মইনুল ইসলামের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাদিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার বাকি অংশ পড়ুন...












