অ্যাপেন্ডিসাইটের অপারেশনের পর কিশোরীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
চুয়াডাঙ্গার জীবননগরে অ্যাপেন্ডিসাইটের অপারেশনের পর সোহাগী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহাগী জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মোমিনুর রহমান মন্ডলের মেয়ে। সে স্থানীয় বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট অসুস্থ অবস্থায় সোহাগীকে জীবননগরের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ডা. রফিকুল ইসলাম সোহাগীর অ্যাপেন্ডিসাইট হয়েছে বলে জানান এবং দ্রুত অপারেশনের পরামর্শ দেন। পরদিন ডা. রফিকুল ইসলাম তার অপারেশন করেন।
অপারেশনের পর ৩০ আগস্ট সোহাগীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে বাড়িতে ফেরার পর থেকেই তার প্রচণ্ড বমি, মাথাব্যথা ও জ্বর শুরু হয়। পরে ২ সেপ্টেম্বর তাকে আবার ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
সোহাগীর মা লাভলী খাতুন অভিযোগ করে বলেন, ‘মনোয়ারা সনো সেন্টারে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে রফিকুল ডাক্তার আমার মেয়ের অ্যাপেন্ডিসাইট হয়েছে বলে জানান। পরে দ্রুত অপারেশন করার কথা বলে তিনিই অপারেশন করেন। অপারেশনের পর থেকেই মেয়ের অবস্থা খারাপ ছিল। তিন দিন পর নিয়ম অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে যাই।’
তিনি বলেন, ‘বাড়িতে নেয়ার পর মেয়ের অবস্থা আরও খারাপ হলে আবার মনোয়ারা সনো সেন্টারে ভর্তি করি। তখন ডা. রফিকুল ইসলাম প্রথমে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং চিকিৎসা দিতে চাননি। অন্য জায়গায় নিয়ে যেতে বলেন। পরে কিছু সময় পর তিনি আবার আমাদের ডেকে মেয়েকে ভর্তি করে চিকিৎসা দেন। কিন্তু মেয়ের অবস্থার আরও অবনতি হতে থাকে। সর্বশেষ তিনি ওষুধের পাশাপাশি ঘুমের ইনজেকশন দেন। ওই ইনজেকশন দেয়ার পর সোহাগীর আর জ্ঞান ফেরেনি।’
লাভলী খাতুন আরও বলেন, পরদিনও জ্ঞান না ফেরায় সোহাগীকে যশোরের কুইন্স হাসপাতালে নেয়ার পরামর্শ দেন ডা. রফিকুল ইসলাম। সেখানে নেয়ার পর সোহাগীর খিচুনি শুরু হয় এবং অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেয়ার পর চিকিৎসকেরা সোহাগীকে দ্রুত আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। আইসিইউতে নেয়ার প্রায় আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।
সোহাগীর খালা নাসিমা খাতুন অভিযোগ করে বলেন, ‘মনোয়ারা নার্সিং হোমের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের আচরণ খুবই খারাপ। রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার ও অবহেলা করা হয়। সোহাগীর সঙ্গেও আমাদের সামনে গালিগালাজ করা হয়েছে। আমরা মনে করি, সে অপচিকিৎসার শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যে রিপোর্ট দেখে ডা. রফিকুল ইসলাম অ্যাপেন্ডিসাইটের কথা বলে অপারেশন করেছিলেন, ঢাকার চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখে বলেছেন, অপারেশন করার মতো কিছু ছিল না।’
সোহাগীর বাবা মোমিনুর রহমান মন্ডল বলেন, ‘আমার মেয়ে অপচিকিৎসা ও ডাক্তার-নার্সদের অবহেলার কারণে মারা গেছে। আর যেন কোনও বাবার আদরের সন্তান এভাবে মারা না যায়।’
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ডা. রফিকুল ইসলাম ঢাকায় থাকেন। সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার তিনি জীবননগরে এসে চেম্বার করেন এবং ওই সময় বিভিন্ন রোগীর অপারেশন করেন। তার ক্লিনিকে এর আগেও এমন কয়েকটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমের মালিক ও চিকিৎসক ডা. রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ক্লিনিকে গিয়ে সোহাগী খাতুনের চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করবে এবং আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই চিকিৎসায় কোনও ধরনের অবহেলা বা অনিয়ম হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












