আয় বাড়েনি, বেড়েছে খরচ রাজধানীতে টিকে থাকা দায়
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
কিছুদিন আগেও পাঁচশ টাকায় মাছ, সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মোটামুটি ভালোই বাজার করা যেত। এখন সেই পাঁচশ টাকাতেই দুই বেলার তরকারির ব্যবস্থা করাও কঠিন।
রাজধানীর একজন ক্রেতার কাছে এই বাজার শুধু বাজারের হিসাব নয়। এটি তার পুরো সংসারের হিসাব। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আসিফ। মাসিক বেতন ২৮ হাজার টাকা। মোহাম্মদপুরের একটি ছোট ফ্ল্যাটে স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে থাকেন। বাইরে থেকে দেখলে স্বাভাবিক একটি মধ্যবিত্ত পরিবারের মতোই তাদের জীবন। কিন্তু মাসের শেষ দিকে হিসাবের খাতা খুললেই বোঝা যায়, সেই স্বাভাবিকতার ভেতরে কতটা টানাপড়েন।
বাসা ভাড়া ১৪ হাজার টাকা। বিদ্যুৎ বিল সাধারণত ১ হাজার ২০০ টাকার মতো। যানবাহনে মাসে প্রায় ৩ হাজার টাকা। সন্তানের স্কুলের বেতন ও টিউশন ফি মিলে আরও ৩ হাজার ৫০০ টাকা। বাজারের জন্য আগে ৬ হাজার টাকা বরাদ্দ রাখতেন। কিন্তু পণ্যের দাম বাড়তে বাড়তে এখন ৮ থেকে ৯ হাজার টাকাতেও সংসারের বাজার সামলানো যাচ্ছে না।
এর সঙ্গে গ্যাসের সংকট নতুন চাপ তৈরি করেছে। গ্যাসের চাপ না থাকায় বিকেল বা রাতে রান্না করতে হচ্ছে ইন্ডাকশন কুকারে। ফলে বাড়ছে বিদ্যুৎ বিলও।
গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২ হাজার ২০০ টাকা। অথচ আগে গড়ে বিল থাকত ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। বাড়তি এই টাকা জোগাড় করতে এখন অন্য কোনো খরচ কমাতে হচ্ছে। সব মিলিয়ে মাসে ন্যূনতম খরচ দাঁড়াচ্ছে ৩১ হাজার টাকার ওপরে। অথচ আয় ২৮ হাজার। অর্থাৎ প্রতি মাসেই অন্তত ৩ থেকে ৪ হাজার টাকা ঘাটতি থাকছে।
এই ঘাটতি মেটাতে কখনো ধার, কখনো পরিবারের সহায়তা নিতে হচ্ছে। তিনি বলেন, যে বয়সে বাবা-মায়ের হাতে প্রতি মাসে সংসারের কিছু টাকা তুলে দেওয়ার কথা, সেই বয়সে এসে উল্টো তাদের কাছেই হাত পাততে হয়। পরিস্থিতির চাপে পড়ে মাঝে-মধ্যে যখন তাদের কাছ থেকে সাহায্য নিতে হয়, বুকের ভেতরটা তীব্র লজ্জা আর অপরাধবোধে দুমড়ে-মুচড়ে যায়। আমি আজ উপার্জনক্ষম, অথচ এখনও বাবার কাছে সাহায্য চাইতে হচ্ছে-এই না পারার কষ্ট আর অনুশোচনার অনুভূতি কাউকেই বোঝানোর মতো নয়।
শিফাত বলেন, গরুর গোশত কেনা বন্ধ করে দিয়েছি প্রায় তিন মাস। মুরগিও এখন সপ্তাহে একদিনের বেশি কেনা হয় না। বাকি দিনগুলোতে ডিম, ডাল আর সবজি দিয়েই চালাতে হচ্ছে। মাছের বাজারে ঢ়ুকলে তো মাথা খারাপ হয়ে যায়।
কথা বলতে বলতে একটু থামলেন। তারপর বললেন, আমার ছেলে পাবদা মাছ খুব পছন্দ করে; কিন্তু এখন সব সময় তার পছন্দের মাছ কিনে দিতে পারি না। মাঝে-মধ্যে ছেলে জিজ্ঞেস করে-আব্বু, আজকে মাছ নেই কেন? তখন কী উত্তর দেব, বুঝতে পারি না।
একটি পরিবারের খাদ্য তালিকা কীভাবে ধীরে ধীরে ছোট হয়ে আসে, শিফাতের সংসার যেন তারই একটি প্রতিচ্ছবি।
এ চ্যালেঞ্জ শুধু বাজার করার মাঝেই থেমে নেই। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে জীবনের অন্য সব জায়গাও। একসময় মাসে অন্তত একবার স্ত্রী-সন্তানকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন, খেতে যেতেন। এখন সেসব বন্ধ। চিকিৎসার জন্য আলাদা কোনো সঞ্চয়ও নেই।
আয়-ব্যয়ের এই ফাঁকে শুধু টাকা নয়, ধীরে ধীরে সংকুচিত হচ্ছে একটি পরিবারের স্বপ্নও। ঢাকায় টিকে থাকার এই লড়াইয়ে তার মতো মানুষের কাছে পাঁচশ টাকা এখন আর বাজারের টাকা নয়- এটি হয়ে উঠেছে পুরো একটি দিনের, কখনও কখনও পুরো একটি পরিবারের সামর্থ্যরে প্রতীক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












