ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ভোলায় আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী (৫২)। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন— মামুন (২৩), রিফাত (২৫), আবদুল জলিল (৫০) ও নাজির আহমেদ (৫৫)। তাদের সবার ঠিকানা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘শামীম আহমদ’ নামের একটি ফেসবুক আইডিসহ একাধিক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট, লাইভ ও কমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তার প্রয়াত বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।
বাদীর অভিযোগ, এসব পোস্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এতে তিনি নিজেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার নথিতে কথিত ঘটনার তারিখ ৩০ আগস্ট উল্লেখ করা হয়েছে। এসব ফেসবুক পোস্টের স্ক্রিনশট, লিংক ও ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলেও মামলার আবেদনে দাবি করা হয়েছে।
অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৫০৫ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী গোলাম কাদের মুনসুর বলেন, মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে আদালত তাৎক্ষণিক কোনও আদেশ দেননি। মামলার নথি পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)