নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহিদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করà বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দালালচক্রের বিশাল সিন্ডিকেট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানি ও আতঙ্কের নাম। গোপন সমঝোতা ছাড়া হয় না লাইসেন্স প্রসেসিং। সরকারি আইন à বাকি অংশ পড়ুন...
নূর ভিখারী আমি নূর ভিখারী
নিছবতি নূর চাহি সরাসরি
আম্মাজি আপনিতো পাক দিশারী
মুর্শিদী নিয়ামত বণ্টনকারী
প্রিয় মা কীভাবে আপনায় ভুলতে পারি!
কিবলায়ে কাবা উম্মুল উমাম
মা কুবরায়ী কায়িম মাকাম
কাল হাশরের কান্ডারী
হে...আওলাদে নূরে মুজাসসাম
সাইয়্যিদা হুজ্জাতুল ইসলাম
ডাকছি অধম ফেরারী
(মাওলাজি মাওলাজি আম্মাজি)
মাদানী আলো ছড়িয়ে
কুফরি শিরিকী তাড়িয়ে
তাজদীদ করিলেন জারী (ইয়া উম্মী)
মজলুমাকে হাত বাড়িয়ে
আপন মমতায় জড়িয়ে
মুছে দেন তার অশ্রুবারি
ইয়া কুবরা আম্মাজি
ইয়া দোস্তে খাজাজি
ইয়া নূরে মাওলাজি
শাফিয়া কিবলাজি
ঈদ মুবারক হো আরাবী আক্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক শক্তি নিয়ে ট্রাম্পের ভয়ের কথা উল্লেখ করে ‘রাই আল-ইউম’-এর প্রধান সম্পাদক বলেছেন যে, প্রতিটি নতুন যুদ্ধে ইসরায়েলের অবশিষ্ট অংশ ধ্বংস করে দেওয়া হবে।
আন্তঃআঞ্চলিক সংবাদপত্র ‘রাই আল-ইউম’-এর প্রধান সম্পাদক এবং একজন সুপরিচিত ফিলিস্তিনি বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করে লিখেছেন, আমি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দির বক্তব্য নিয়ে দীর্ঘক্ষণ ভেবেছি, কারণ, প্রথমত, এটি আগামী কয়েক দিনের ঠবাকি অংশ পড়ুন...
রোববার (১ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি খন্দকার আব্দুল হাফিজ তার সহযোগী লে. (অব.) কাজী গুলশান আরা, লে. কর্নেল (অব.) দেবাশীষ (৪৭) এবং অন্যদের সহায়তায় সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুস সাবà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে আজ রোববার ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাড়ানো এবং ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পাটশিল্প পুনরুজ্জীবনে ২ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প প্রস্তাব করেছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তাবিত প্রকল্পগুলো ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, প্রকল্পগুলোর প্রস্তাব সম্প্রতি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডিতে মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক কুলাঙ্গার ছেলে। সকালের নাস্তায় ডিম ভাজি করে না দেয়ায় ক্ষোভ থেকে মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কুলাঙ্গার তাহসিন আরিফ অর্ণব (৩০)। এতে মা আফিয়া আক্তারের (৬৮) মৃত্যু ঘটে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ৯/এ সড়কের নিজ বাসার ফ্ল্যাটে নির্মম হত্যাকা-ের শিকার হন আফিয়া।
পুলিশ জানায়, অর্ণব মাদকাসক্ত। দীর্ঘদিন রিহ্যাবে থেকে চিকিৎসা নেওয়ার পর মাসখানেক আগে বাসায় ফেরে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চায়। কিন্তু নাস্তায় ডিম ভাজি না পেয়ে ক্ষোà বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী দুই সন্ত্রাসবাদী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের আল-তুওয়ানি গ্রামের আল-তাকওয়া মসজিদে আগুন দিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েলের বসতি দখলদারগুলি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মসজিদের পাশাপাশি একটি দুগ্ধজাত পণ্যের কারখানা ও দুটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে এবং দেওয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করা হয়েছে।
গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি জানান, রাতের অন্ধকারে মুখোশধারী দুই ডজনেরও বেশি বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
তবে ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ওসামা à বাকি অংশ পড়ুন...












