নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০.০৬ শতাংশ বেড়েছে। এরপর চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টাকার মূল্য আরও ০.৭৭ শতাংশ বেড়েছে। এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে আসে।
এর মধ্য দিয়ে কয়েক বছর ধরে টাকার মূল্যমান কমে যাওয়ার প্রবণতায় পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। পরবর্তী সময়ে ধারাবাহিকভাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হলেও এখনো নির্বিঘেœ উৎপাদন চালিয়ে যাচ্ছে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সরবরাহকারী ‘ফোর এ ইয়ার্ন ডাইং’।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ বর্তমানে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। দেশের বিদ্যুতের একটি বড় অংশ প্রাকৃতিক গ্যাস, ফার্নেস অয়েল ও ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানি সরবরাহে সংকটের প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে।
সম্ বাকি অংশ পড়ুন...
দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন-চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এর ফলে ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম ৩৫ থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে। সেই বাণিজ্যপ্রবাহে এবার দেখা দিয়েছে উল্টো চিত্র। বছরজুড়ে দফায় দফায় নিষেধাজ্ঞার ফলে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ভারতের গুজরাট থেকে স্বাদহীন নিম্নমানের ইলিশ আমদানি শুরু হয়েছে।
ভারতের মাছ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ শিগগিরই আসতে পারে। আমদানি করা এসব ইলিশের বেশির ভাগই পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার হয়ে গুজরাটের ভরুচ থেকে বাংলাদেশে গেছে।
হাওড়া হোলসেল ফিশ ট্রেডার্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় চোরাচালানের ঝুঁকি তৈরি হয়েছিল। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়। এসব কারণে জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গত মার্চ থেকে আগস্ট পর্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে।
একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টসঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে ফলের দাম কতটা চড়া, তার একটি উদাহরণ মাল্টা। আমদানি করা এই ফল ২০২২ সালের আগে ঢাকার বাজারে ১৫০ টাকা কেজির আশপাশে বিক্রি হতো বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। ২০২২ সালে ডলার-সংকটে পড়ে আমদানি নিয়ন্ত্রণের জন্য ফলের ওপর বাড়তি কর বসানো হয়। ডলারের দামও বাড়ে। সব মিলিয়ে আমদানি করা ফল সাধারণ মানুষের নাগালছাড়া হয়। দেশীয় ফলের দামও কম নয়।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি কমলা বিক্রি হচ্ছে ৪৫০-৪৮০ টাকা। ডালিম ও বেদানার দাম আরও চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ৬৫০ টাকা। আপেলের কেজি ৩৮০ থেকে ৫২০ টাকা। আঙুরের কেজি ৪৮০ থেকà§ বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের সব ডিপ ও শ্যালো সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করে নবায়নযোগ্য জ্বালানিতে চালানো হবে, যাতে বিদ্যুৎ ঘাটতি ও ডিজেলের চড়া দামের মধ্যেও কৃষক সাশ্রয়ী খরচে সেচ দিতে পারেন।
গত জুমুয়াবার যশোর সদরের নদীয়ার মোড়, বর্মনপাড়া, চাঁচড়া এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লা আমদানি করতà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের জ্বালানি সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগকে অগ্রাধিকার দিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনতে চায় জ্বালানি বিভাগ। এর মধ্যে রয়েছে তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সম্প্রসারণ, এলপিজি সরবরাহ বাড়াতে মোংলায় প্রকল্প বাস্তবায়ন, দক্ষিণাঞ্চলে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, মাতারবাড়ী ল্যান্ডবেজ এলএনজি টার্মিনালের সঙ্গে সমন্বয় করে গ্যাস সঞ্চালন অবকাঠাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেব এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য গ্রেডভেদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ বরাদ্দের মূল্যসীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই আর্থিক সীমা কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ ৭৫ লাখ টাকার জিপের সীমা বেঁধে দেওয়া হয়েছে। গ্রেড-৩ বা তার নিচের পদ বাকি অংশ পড়ুন...
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত ৮ দফা দাবিনামা পেশ করা হয়।
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই বেয়াদবির অপরাধে ভাঙ্গার কাজী শামচুন্নেচ্ছা স্কুলের প্রধান শিক্ষক, কেরানীগঞ্জের ইফতেখার অনিà বাকি অংশ পড়ুন...












