দীর্ঘ তিন মাসের প্রজনন ও সংরক্ষণকালীন নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনের প্রজনন মৌসুম ও জীববৈচিত্র্য সুরক্ষায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিনেই সকাল থেকে টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে সুন্দরবনে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছেন জেলে-বাওয়ালি ও ঘুরতে আসা পর্যটকেরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, প্রথম দিন দুপà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা জোরদার, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং জরুরি সাড়াদান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
চলমান প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বৃহৎ হলো দেশের বিভিন্ন স্থানে থানা ভবন কাম ব্যারাক নির্মাণ প্রকল্প। এর প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ২৪০ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জুন নাগাদ বাস্তবায়নের কথা রয়েছে।
পুলিশ অবকাঠামোসংক্রান্ত আরেকটি বড় প্রকল্পের আওতায় à বাকি অংশ পড়ুন...
মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক মন্তব্যের পর সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বেড়েছে। ফলে সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
স্টোন এক্স-এর সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল প্যাভিলেনিস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দরপতনের সবচেয়ে বড় কারণ হলো সুদের হার বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্কà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এতে আহত হয়েছে কমপক্ষে ২৩ জন। গতকাল রোববার স্থানীয় সময় ভোরবেলায় হয়েছে এ ভূমিকম্প।
কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকিতে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছে, ভোর বেলায় অধিকাংশ লোকজন ঘুমিয়ে ছিলো। এ সময় ভূমিকম্প হওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলো।
ভূমিকম্পের কারণে রাজধানী টোকিও থেকে অন্যান্য অà বাকি অংশ পড়ুন...
সম্মানিত শাফা‘আত মুবারক লাভ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি ও সর্বোচ্চ জান্নাত মুবারক লাভ
আল্লামা হযরত ইমাম ইবনে জাওযী হাম্বলী ছিদ্দীক্বী রহমতুল্লাহি আলাইহি (বিলাদত শরীফ ৫১০ হিজরী শরীফ : বিছাল শরীফ ৫৯৭ হিজরী শরীফ) তিনি বলেন,
وَجَعَلَ لِمَنْ فَرِحَ بِمَوْلِدِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِجَابًا مِّنَ النَّارِ وَسِتْرًا وَمَنْ اَنْفَقَ فِىْ مَوْلِدِهٖ دِرْهَمًا كَانَ الْمُصْطَفٰى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهٗ شَافِعًا وَّمُشَفَّعًا وَاَخْلَفَ اللهُ عَلَيْهِ بِكُلِّ دِرْهَمٍ عَشْرًا فَيَا بُشْرٰى لَكُمْ اُمَّةَ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ نِلْتُمْ خَيْرًا كَثِيْرًا فِى الدُّنْيَا وَفِى اÙ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্লাটুন সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে অবস্থান নিয়েছে। ঘাট এলাকায় ‘সারিয়াকান্দি নদীবন্দর’ লেখা সাইনবোর্ড স্থাপন করায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
এর আগে গত ৮ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করে। উত্তরাঞ্চলের নৌযোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সারিয়ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত্ব পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ ও নীতি-সুবিধা দেওয়া হলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
উল্টো পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় থমকে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬ হাজার ৩০৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা, যা গত বছরের ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ ঠবাকি অংশ পড়ুন...
দণ্ডপ্রাপ্তরা হলেন- গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরা জেলার চন্দনপুর-কলারোয়া শাখার সাবেক কর্মকর্তা ইনছার আলী, মমতাজ পারভিন, রনেশ বিশ্বাস ও রুনা লায়লা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় তিনজনকে ৩০ বছর এবং একজনকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর মো. মোফাককার হোসেন মনি জানান, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৩০ মে দুদক দুটি মামলা করে। এর মধ্যে প্রথম মামলায় ১২৬ জন গ্রাহকের ৫ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় ইনছার আলী, মমতাজ পারভীন ও রনেশ বিশ্বাসকà বাকি অংশ পড়ুন...












