নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে। গত বৃস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর সদরের পিটিআই অডিটোরিয়ামে ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্পে উৎপাদন ব্যয় কমানো, মানসম্মত খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতাদের ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। ফলে ঋণ পাওয়ার পর প্রথম ছয় মাস সুদ পরিশোধ করতে হবে না।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে একের পর এক মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের খরচ যত বাড়ছে, ততই সামনে আসছে আরেকটি বড় প্রশ্নÑমেট্রোরেলের ঋণ ও পরিচালন ব্যয়ের চাপ শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ওপর কতটা বোঝা তৈরি করবে?
বিশেষ করে জাপানের অর্থায়নে নির্মাণাধীন ও প্রস্তাবিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর প্রশ্নটি আরও জোরালো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে জাপানি ঋণের সুদের হার বৃদ্ধির বিষয়টি। ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু মেট্রোরেল হবে কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির হেলাল উদ্দিন।
এ সময় সৌর প্যানেল স্থাপনে সরকারি ঋণসহায়তাসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।
সমিতির নেতারা জানান, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। লোডশেডিং এবং রà বাকি অংশ পড়ুন...
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারের প্রতি নিম্নোক্ত ৮ দফা দাবিনামা পেশ করা হয়।
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এই বেয়াদবির অপরাধে ভাঙ্গার কাজী শামচুন্নেচ্ছা স্কুলের প্রধান শিক্ষক, কেরানীগঞ্জের ইফতেখার অনিà বাকি অংশ পড়ুন...
প্রবাসীদের ঋণ প্রদানের ক্ষেত্রে শর্তাবলী কঠোর করেছে কুয়েত। চাকরির অনিশ্চয়তা, ‘কুয়েতিকরণ’ নীতি এবং চুক্তি বাতিলের ঝুঁকির কারণে ব্যাংকগুলো ঋণ মঞ্জুরে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করছে বলে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং খাতের নির্ভরযোগ্য সূত্র।
কুয়েতিকরণ নীতির আওতাভুক্ত সরকারি পদ, অতিরিক্ত হিসেবে চিহ্নিত চাকরি এবং যেসব পেশায় প্রশাসনিক পুনর্গঠন চলছে, সেগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে উদ্বৃত্ত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার আওতায় থাকা কিছু সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বাকি অংশ পড়ুন...
ভেনেজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সরিয়ে নেয়ার বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনার সঙ্গে পরিচিত চার ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির তথ্য যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী ইসরাইলের অর্থনীতি বিষয়ক একটি পত্রিকা একথা স্বীকার করেছে যে, গাজা যুদ্ধ তেল আবিবের অর্থনীতির ওপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছেছে যে, এই যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও ইসরাইলের সন্ত্রাসবাদী সরকারের পক্ষে অর্থনৈতিক দুরবস্থা মোকাবিলা করা সম্ভব হবে না।
দি মার্কার পত্রিকার প্রতিবেদনে ইসরাইলের চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে: গত এক বছরে ইসরাইলে বেকারত্বের হার ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এই পরিস্থিতির আরো অবনতি হবে।
দি মার্কার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে বৈদেশিক মুদ্রায় অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সার্বভৌম ডলার বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে এ বন্ডের মাধ্যমে ৫০ কোটি থেকে ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বন্ডের আকার, মেয়াদ, সুদের হার, ইস্যুর সময় এবং অন্যান্য শর্ত চূড়ান্ত করার কাজ চলছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন সরকারের অলটারনেটিভ ফাইন্যান্সিং কমিটির চূড়ান্ত অনুমোদন পাওয়াঠবাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদদাতা:
দেশের অন্যতম ইলিশের ভা-ার হিসেবে পরিচিত বরগুনার নদ-নদী ও উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে ইলিশের তীব্র সংকট। জেলেদের জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না।
এভাবে দেশজুড়ে ইলিশ সংকট আরও তীব্র থেকে তীব্রতর হওয়ায় কথিত ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এই নিষেধাজ্ঞাগুলো যখন ছিলো না, যখন বছরজুড়ে জেলেরা ইলিশ ধরতেন তখন ইলিশের সরবরাহও ছিলো ব্যাপক, দামও ছিলো সহনশীল।
আর এখণ দিনভর সাগর-নদীতে জাল ফেলেও অনেকের নৌকার জ্বালানি ও খাবারের খরচই উঠছে না। ফলে দাদন ও ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্যজীবীঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত ৯ মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫.৭৩ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে এনপিএল অনুপাত কমে ৩২.৭৮ শতাংশে নেমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ মাসে এনপিএল অনুপাত কমেছে ২.৯৫ শতাংশীয় পয়েন্ট। তবে খেলাপি ঋণের মোট পরিমাণ এখনো বেশি।
জুন শেষে শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের ৩২.৭৮ শতাংশ।
ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম ও আড়ালে থাকা খেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুট -এই তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ এ প্রকল্পগুলো একনেকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
তিন প্রকল্প বাস্তবায়নে সম্মিলিত ব্যয় ধরা হয়েছে আড়াই লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ বাকি অংশ পড়ুন...












