মেট্রোরেলের খরচ বাড়ছে:
জাপানের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ?
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে একের পর এক মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের খরচ যত বাড়ছে, ততই সামনে আসছে আরেকটি বড় প্রশ্নÑমেট্রোরেলের ঋণ ও পরিচালন ব্যয়ের চাপ শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির ওপর কতটা বোঝা তৈরি করবে?
বিশেষ করে জাপানের অর্থায়নে নির্মাণাধীন ও প্রস্তাবিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর প্রশ্নটি আরও জোরালো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে জাপানি ঋণের সুদের হার বৃদ্ধির বিষয়টি। ফলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু মেট্রোরেল হবে কিনা তা নয়- বরং কত টাকায় হবে, সেই টাকা কীভাবে পরিশোধ হবে এবং প্রকল্প থেকে কতটা আর্থিক সুবিধা পাওয়া যাবে- সেটিই বড় প্রশ্ন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মেট্রোরেলের যে দুটি প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে যাচ্ছে, সেসব প্রকল্প থেকে দেশের অর্থনীতি শেষ পর্যন্ত কতটা লাভবান হবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু নির্মাণ শেষ করাই যথেষ্ট নয়; প্রকল্পের ব্যয়ের তুলনায় এর অর্থনৈতিক সুফল কতটা পাওয়া যাচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী বড় প্রকল্প বাস্তবায়ন করা না গেলে তা অর্থনীতির জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে প্রকল্পের সময় ও ব্যয় দুটোই যদি বাড়তে থাকে, তাহলে একদিকে সরকারের ওপর আর্থিক চাপ বাড়বে, অন্যদিকে প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতাও প্রশ্নের মুখে পড়বে।
জাইকার ঋণে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে ড. জাহিদ হোসেন বলেন, এই ঋণের অর্থও শেষ পর্যন্ত পরিশোধ করতে হবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মেট্রোরেল প্রকল্প থেকে যে আয় ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, তা দিয়ে এই ঋণ পরিশোধের সক্ষমতা প্রকল্পটির আছে কিনা। প্রকল্পের ব্যয় যদি প্রত্যাশার তুলনায় অনেক বেশি হয়, অথচ সেই অনুপাতে আয় বা অর্থনৈতিক সুবিধা না বাড়ে, তাহলে ঋণের কিস্তি ও অন্যান্য ব্যয়ের চাপ সরকারের ওপর পড়তে পারে।
তিনি বলেন, প্রকল্পে কীভাবে অর্থায়ন করা হচ্ছে এবং অর্থায়নের শর্তগুলো কতটা স্বচ্ছ ও যৌক্তিক, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ জাইকার অর্থায়নের সঙ্গে কিছু নির্দিষ্ট শর্ত থাকে, সেগুলোও বাংলাদেশকে মানতে হয়। এসব শর্তের কারণে যদি প্রকল্পের নির্মাণ ব্যয় বা সংশ্লিষ্ট ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে শেষ পর্যন্ত সেই অতিরিক্ত ব্যয়ের বোঝা জনগণের ওপর পড়ার আশঙ্কা থাকে।
ড. জাহিদ হোসেন বলেন, যত টাকা খরচ করে মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে, তার তুলনায় যদি প্রত্যাশিত বেনিফিট বা অর্থনৈতিক সুফল না আসে, তাহলে প্রকল্পটি আর্থিকভাবে টেকসই হবে না। তখন বাড়তি খরচ মেটাতে ভাড়া বাড়ানো, সরকারি ভর্তুকি বাড়ানো কিংবা বাজেট থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে। এর যেকোনও একটি পথ বেছে নিতে হলে শেষ পর্যন্ত সাধারণ মানুষ বা সরকারের অর্থের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলেও ঝুঁকি বাড়বে। কারণ সময় যত বাড়বে, ততই নির্মাণ ব্যয়, পরামর্শক ব্যয়, ঋণের সুদ এবং অন্যান্য সংশ্লিষ্ট খরচ বাড়তে পারে। একপর্যায়ে প্রকল্পের ব্যয় এতটাই বেড়ে যেতে পারে যে এর নেতিবাচক প্রভাব শুধু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












