বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে সামষ্টিক ক্ষতি নিয়ে তেমন কোনো গবেষণার কথা জানা যায় না। তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কিছুদিন আগে ৩০ বছরের ক্ষয়ক্ষতি নিয়ে ‘দ্য ইম্পেক্ট অব ডিজাস্টার এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বাংলাদেশের ক্ষতি সম্পর্কে বলা হয়।
বোরোতে দুর্যোগের কারণে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়। তা ছাড়া আমন-আউশেরও ক্ষতি হয়। বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বোরো ফসল কম হচ্ছে।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থান সেখানে ২৫ শতাংশ খাদ্য আম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যয় নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তীব্র ঠা-ায় এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। প্রকৃত সংখ্যা আরো বেশী। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। উত্তর ক্যারোলিনাসহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক শৈত্যপ্রবাহ অতিবাহিত করছে।
উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তীব্র শীতল তাপমাত্রা নিয়ে একটি শীতকালীন ঝড় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। এতে অন্তত ১৭ কোটি ৫০ লাখ মানুষ ভারী তুষারপাত, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাঘাতের ঝুঁকিতে পড়তে পারেন। নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
‘উইন্টার স্টর্ম ফার্ন’ নামের এই ঝড়টি টেক্সাস ও গ্রেট প্লেইনস অঞ্চল থেকে শুরু করে মধ্য আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছে, ঝড়টির দৈর্ঘ্য প্রায় ২ হাজার মাইল বা ৩ হাজার ২১৯ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পৌষে হাড়কাঁপানো শীতের পর মাঘ মাসের আবহাওয়া অনেকটাই উল্টো। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তাপমাত্রাও একটু একটু করে বাড়ছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় ছিল ১৫.৭।
সর্বোচ্চ তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ ২১ জানুয়ারি বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
আজ শেষরাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশে শীতের প্রকোপ অনেকটা কমে গেছে। দেশের কোথাও গতকাল শৈত্যপ্রবাহ ছিলো না। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
গত জুমুয়াবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, শীত কিছুটা কমছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। ২০ জানুয়ারির পর আবার শীত কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে দ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড়ে সংবাদাদতা:
টানা ১১দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল জুমুয়াবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা আটদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেলের পর থেকে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।
এর আগে ৬ জান বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদাদতা:
রংপুর বিভাগের আট জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর বিভাগের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগের বাকি সাত জেলায় ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এসেছে তাপমাত্রা। সূর্যের মুখ দেখা গেলেও রোদের কোনও তাপ নেই। তিন-চার ঘণ্টার বেশি স্থায়ী হচ্ছে না সূর্যের আলো।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঢাকা ও এর আশেপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। আগেরদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ৩১ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও দেশের ৮ জেলা ও ২ বিভাগের জেলা মিলিয়ে মোট ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদাদতা:
হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডাজনিত নানা রোগে একদিনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। তারা সবাই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল জুমুয়াবার যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী সরাসরি শীতকালীন রোগে আক্রা বাকি অংশ পড়ুন...
অসম্ভব দ্রুততার সমুদ্রবন্দর বিদেশীদের হাতে তুলে দিলেও,
পরিবেশ রক্ষায় নারিকেল দ্বীপ বন্ধে প্রচন্ডরকমের তোরজোর দেখালেও
কনকনে ঠান্ডায় দেশব্যাপী কতজন মারা গেছে সে তথ্যটুকুও নেই তাদের কাছে।
তার স্বাস্থ্য মন্ত্রনালয়ে পছন্দের উপদেষ্টার দফতরে।
শীতার্ত দরিদ্র জনসাধারণের কষ্ট দূরীকরনেও নেই কোনো পদক্ষেপ, কোনো প্রক্রিয়া।
যেনো বিদেশীদের হাতে গোপনে সব কিছু তুলে দেয়ার জন্য অন্তর্বর্তী সরকার
আর জনগণের দুর্দশা লাঘবে সবকিছুর জন্য অপেক্ষায় থাকবে নির্বাচিত সরকার।
হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহে যশোরে জনজীবন মারাত্মকভাবে বিপর্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। এমনকি রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা, মৌলভীবাজারসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে চলতি মাসেই একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও কমতে পারে তাপমাত্রা। এতে বাড়বে শীতের তীব্রতা।
অধিদপ্তর বলছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২ বাকি অংশ পড়ুন...












