যুক্তরাষ্ট্রের বিশাল অংশে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
তীব্র শীতল তাপমাত্রা নিয়ে একটি শীতকালীন ঝড় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। এতে অন্তত ১৭ কোটি ৫০ লাখ মানুষ ভারী তুষারপাত, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাঘাতের ঝুঁকিতে পড়তে পারেন। নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
‘উইন্টার স্টর্ম ফার্ন’ নামের এই ঝড়টি টেক্সাস ও গ্রেট প্লেইনস অঞ্চল থেকে শুরু করে মধ্য আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছে, ঝড়টির দৈর্ঘ্য প্রায় ২ হাজার মাইল বা ৩ হাজার ২১৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের অর্ধেকেরও বেশি। ঝড়টির তীব্রতা বৃহস্পতিবার, (২২ জানুয়ারী ২০২৬) ও জুমুয়াবারে চূড়ান্ত রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মধ্য আটলান্টিক অঞ্চলে এক ফুটের বেশি তুষারপাত হতে পারে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আর্কটিক অঞ্চল থেকে আসা হিমেল বাতাস ওই এলাকায় প্রবেশ করবে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক চ্যানেলগুলো ‘ধ্বংসাত্মক বরফপাত’ এবং প্রায় ১ হাজার ৫০০ মাইল বা ২ হাজার ৪১৪ কিলোমিটারজুড়ে বিস্তৃত একটি ‘স্নো জোন’-এর পূর্বাভাস দিচ্ছে। সেখানে রেকর্ড পরিমাণ তুষারপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হিমায়িত বৃষ্টি বিদ্যুৎ অবকাঠামো ও গাছপালার ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আর্থিক রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে সর্বোচ্চ ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে ওয়েদার চ্যানেল।
নিউইয়র্কে চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ব্যাপকভাবে নেমে গেছে। ২০ জানুয়ারি সকালে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সেন্ট্রাল পার্ক পর্যবেক্ষণ কেন্দ্র ১৬ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। বাতাসের প্রভাব ধরলে তা নেমে আসে ২ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটি নিউইয়র্কে এখন পর্যন্ত সর্বনি¤œ তাপমাত্রা।
আর্কটিক শৈত্যপ্রবাহের সঙ্গে থাকবে দমকা হাওয়া। এতে বিপজ্জনক ‘উইন্ড চিল’ তৈরি হবে। নর্দার্ন প্লেইনস অঞ্চলে সর্বনি¤œ অনুভূত তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, অত্যন্ত শীতল বায়ুস্তর এবং এর দক্ষিণে থাকা একটি ফ্রন্টাল জোনের মিলিত প্রভাবে জুমুয়াবার থেকে সপ্তাহের শেষে সেন্ট্রাল-সাউদার্ন প্লেইনস অঞ্চল থেকে শুরু করে পূর্ব উপকূল পর্যন্ত একটি বড় ধরনের শীতকালীন ঝড় সৃষ্টি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












