নিজস্ব সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে গেছে। চুক্তির সঙ্গে যারা জড়িত, তাদের নাম প্রকাশ করে বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান সরকারপ্রধান নির্বাচনের আগে বলেছিলেন ‘সবার আগে বাংলাদেশ’। যদি এই স্লোগান সত্যিই বিশ^াস করা হয়, তাহলে সরকারকে এ বিষয়ে সংসদে আলোচনার উদ্যোগ নিতে হবে। যারা চুক্তিতে সই করেছেন, তাদের নাম উন্মোচন করে জবাবদিহির আওতায় আনতে হবে।
গতকাল জুমুয়াবার (রাজধানীর বিজয়নগ বাকি অংশ পড়ুন...
বর্তমান জেনজি প্রজন্মের ঘুমানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস দেখার প্রবণতা দ্রুত বেড়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- রিলস যেন হয়ে উঠেছে সহজ বিনোদনের মাধ্যম। ব্যস্ত দিনের শেষে বিছানায় শুয়ে ফোন হাতে নেয়া এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। কিন্তু অজান্তেই এই অভ্যাস শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে দীর্ঘ সময় রিলস দেখা শুধু ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যাও তৈরি করতে পারে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতে দীর্ঘ সময় স্ক্রিনে তাকি বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মহানগরের বোর্ড বাজারে জাতীয় বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বিগত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ সরকারের ঋণের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, স্বাধীনতার ৪৭ বছর পর তথা ২০১৮-১৯ অর্থবছর শেষে দেশী-বিদেশী উৎস থেকে সরকারের নেয়া ঋণ স্থিতি ছিল ৮ লাখ ৭৩ হাজার ২৩৬ কোটি টাকা। কিন্তু মাত্র পাঁচ বছর পর ২০২৩-২৪ অর্থবছরে এসে ঋণের এ স্থিতি ১৯ লাখ ২২ হাজার ৬৫৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। সে হিসাবে এ পাঁচ বছরে সরকারের ঋণ বাড়ে ১০ লাখ ৪৯ হাজার ৪১৯ কোটি টাকা। অর্থাৎ স্বাধীনতা-পরবর্তী ৪৭ বছরে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে, মাত্র পাঁচ বছরে তার চেয়ে বেশি ঋণ নিয়েছে পতিত শেখ হাসিনা সরকার। সরকারি এ ঋণের মধ্যে ৯ লাখ ৪০ হাজার ৭২৯ কোটি টাকা নেয়া হয়েছে দেশের অভ বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি কে?
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের একমাত্র ইবনুন (ছেলে সন্তান) হলেন সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি।
তিনি উনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম ও মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনাদের উভয়ের দিক থেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আওলাদ বা বংশধর।
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিন বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন,নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, অত্যন্ত স্নেহময়ী বানাত এবং উম্মুল মু’মিনীন আল বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরা, ত্বইয়িবা, উম্মু আবীহা, আন নূরুর রবি’য়াহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বিশ্বের সকল মহিলা উ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই এক ইসরাইলী সন্ত্রাসী সেনা অ্যারিয়েল দক্ষিণ ইসরায়েলে নিজ বাসায় আত্মহত্যার তথ্য ফাঁস হয়ে যায়। এতে ইসরায়েলি সৈন্যদের মানসিক সমস্যায় জর্জরিত হওয়ার বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে।
এর আগে ৫ জুলাই গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনা ড্যানিয়েল আত্মহত্যা করেছে। সে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত ছিলো।
জুলাইয়েই আরও দুই আইডিএফ সন্ত্রাসী সেনার অস্বাভাবিক মৃত্যুর তথ্য ফাঁস হয়ে পড়ে। এই মৃত্যুকেও 'স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এক নতুন জরিপে দেখা গেছে, দখলদার ইসরায়েল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের বিশেষ করে কথিত বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং চিকিৎসকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এটি ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য গুরুতর হুমকি। দৈনিক ক্যালকালিস্ট-এর নতুন প্রতিবেদনে ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে ইসরায়েলি বিশেষজ্ঞরাও উদ্বেগ লুকিয়ে রাখতে পারেনি।
হাগাই হার্মিস একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠাতা “ফর লাইফ” অ্যাসোসিয়েশন জানিয়েছে, “ইসরায়েলি সেনাবাহিনীতে সরকারি আত্মহত্যার পরিসংখ্যান অনেক বেশি।” প্রতি বছর ৫০০ থেকে ৭০০ জন আত্মহত্যা করে, যার পরিসংখ্যান মিডিয়া থেকে গোপন রাখা হয়।
সামরিক চাকরির সময় তার ছেলের আত্মহত্যার কথা উল্লেখ করে সে জোর দিয়ে বলেছে, আত্মহত্যা প্রতিরোধের অন্যতম প্রধান সমাধান হল ইসরায়েলি সেনাবাহিনী এবং সমাজ বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরে অবস্থিত ‘একুশ স্মৃতি পাঠাগার’। এই পাঠাগারটি প্রায় এক যুগ ধরে বই পড়া কার্যক্রম, পাঠক সৃষ্টি, মাসিক আলোচনাসহ শিশুদের আর্ট শেখা, আবৃত্তি শেখা ও সামাজিক অনেক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। দুর্বৃত্তদের হামলা ও আগুনে পাঠাগারটির সমস্ত বইপুস্তক, আসবাবপত্র পুড়ে যাওয়ার এক বছর পেরিয়ে গেলেও সেটি সচল হয়নি। সরকারও কোনো উদ্যোগ নেয়নি এটি চালুর।
একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা পাঠাগারটিতে হামলা করে সমস্ত বইপুস্তক, আসবাবপত্র পুড়িয়ে দেয়। সেই থেকে রক বাকি অংশ পড়ুন...












