দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
এক নতুন জরিপে দেখা গেছে, দখলদার ইসরায়েল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের বিশেষ করে কথিত বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং চিকিৎসকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এটি ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য গুরুতর হুমকি। দৈনিক ক্যালকালিস্ট-এর নতুন প্রতিবেদনে ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯০ হাজার ইহুদি দখলদার ইসরায়েল ত্যাগ করেছে। গবেষকদের মতে, এটি “অভিবাসন ভারসাম্যের ভাঙন”, কারণ আগের ঢেউগুলোর মতো এবার নিম্নআয়ের মানুষ নয়; বরং মূলত উচ্চ আয়ের লোকজন, তরুণ, বিশেষজ্ঞ, এবং গুরুত্বপূর্ণ মানবসম্পদ হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেই শ্রেণি দুর্বল হয়ে পড়ছে যারা ইসরায়েলের দক্ষ কর্মশক্তির মেরুদ- হিসেবে বিবেচিত। দৈনিকটি লিখেছে, দুই বছরের কম সময়ের মধ্যে এই বিপুল মানুষের দেশত্যাগে সরকারের প্রায় ১.৫ বিলিয়ন শেকেল (প্রায় ৩৯৫ মিলিয়ন ডলার) আয় কমে গেছে। এই আয় কমেছে কর খাত থেকে। গবেষণায় দেখা গেছে, ৮৭৫ চিকিৎসক দখলদার ইসরায়েল ছেড়েছে। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটছে যখন ইসরায়েলের স্বাস্থ্য খাত আগে থেকেই তীব্র জনবল সংকটে ভুগছে। একই সময়ে ২২৪ জন গবেষক ও ২,৩৩০ জন প্রকৌশলী স্থায়ীভাবে দেশ ছাড়ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ৪০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ বিশেষজ্ঞদের মধ্যেও দখলদার ইসরায়েল ত্যাগের প্রবণতা বেড়ে গেছে, এই বিশেষজ্ঞরা অর্থনীতির বহু গুরুত্বপূর্ণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটিকে একটি “বিপজ্জনক পরিবর্তন” হিসেবে বর্ণনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)