SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%বিএমডব্লিউ%' OR titleBn LIKE '%বিএমডব্লিউ%' OR descriptionEn LIKE '%বিএমডব্লিউ%' OR descriptionBn LIKE '%বিএমডব্লিউ%' OR slug LIKE '%বিএমডব্লিউ%' OR metaTag LIKE '%বিএমডব্লিউ%' OR metaDescription LIKE '%বিএমডব্লিউ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশটিতে হাজার হাজার গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
গত ৩১ জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে একটি ত্রুটির কারণে বাণিজ্য মন্ত্রণালয় ৬ হাজার ৫০০টিরও বেশি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহার করেছে। এই ত্রুটির ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া নির্গমন বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়।
এই প্রত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, এসব অর্থের বড় একটি অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে।
এ ঘটনায় গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে ৬,৬০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড, ৬৭টি অন্যান্য সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, এসব অর্থের বড় একটি অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে।
এ ঘটনায় গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে ৬,৬০০টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড, ৬৭টি অন্যান্য সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সড়কে বর্তমানে অন্তত আড়াই লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে। এতে সরকার প্রতিবছর অন্তত ৬,২৫০ কোটি টাকা হারাচ্ছে। এমন তথ্য জানানো হয়েছে কিউআর কোড সংবলিত ই-ট্যাক্স টোকেন সংক্রান্ত সম্প্রতি হওয়া এক সভার কার্যবিবরণীতে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, বর্তমানে দেশের নিবন্ধিত মোট যানবাহন সংখ্যা ৬৪ লাখ ৪২ হাজার ৫৭৩টি। এতে বাস, মিনিবাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এখনও আমাদের দেশে দুই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য (এমপি)-মন্ত্রীরা বিনা শুল্কে বিদেশ থেকে ৫২টি গাড়ি আনেন। কিন্তু সরকার পতনের পর ওসব গাড়ি আর বন্দর থেকে খালাস নেনি তারা। এমপি-মন্ত্রীদের বিলাসবহুল এসব গাড়ি বন্দরের ইয়ার্ডে পড়ে আছে।
এসব গাড়ির মধ্যে ১৮টির নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য গত বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখায় নথিপত্র পাঠিয়েছে। তবে কবে নিলামে ওঠানো হবে সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি কাস্টম।
জানা যায়, চট্টগ্রাম বন্দর, মোংলা ও কমলাপুর আইসিডি দিয়ে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ ইমরান খান বলেছেন, ক্ষমতাধরদের কাছে আত্মসমর্পণ করলে আমার বিরুদ্ধে সব মামলার ইতি ঘটানো হবে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন অকার্যকর। দ্য নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এসব মন্তব্য করেছেন আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে।
জুমুয়াবার ওই জেলের ভিতরে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয়। ইমরান খান বলেন, ‘সাইফার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ধনী ২৫ পরিবারের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো বিশ্বের ধনী পারিবারের তালিকার শীর্ষে উঠে এসেছে আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার। এক্ষেত্রে তারা পেছনে ফেলেছে ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে।
তালিকা অনুসারে আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩০৫ বিলিয়ন মার্কিন ডলার। আর দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫৯ বিলিয়ন। ১৯৭১ সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে প্রেসিডেন্ট করে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়।
তালিকার তৃত বাকি অংশ পড়ুন...












