বিশ্বে ধনী তালিকায় শীর্ষে আমিরাতের আল নাহিয়ান পরিবার
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বিশ্বের সবচেয়ে ধনী ২৫ পরিবারের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো বিশ্বের ধনী পারিবারের তালিকার শীর্ষে উঠে এসেছে আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার। এক্ষেত্রে তারা পেছনে ফেলেছে ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে।
তালিকা অনুসারে আল নাহিয়ান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩০৫ বিলিয়ন মার্কিন ডলার। আর দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫৯ বিলিয়ন। ১৯৭১ সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে প্রেসিডেন্ট করে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের হারমেস পরিবার। আর চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন কনফেকশনারি ও পেট কেয়ারের ব্যবসা করা যুক্তরাষ্ট্রের মার্স পরিবার। চমক হিসেবে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে কাতারের রয়েল পরিবার আল থানি। তাদের মোট সম্পদের পরিমাণ ১৩৩ বিলিয়ন ডলার। আট প্রজন্ম ধরে চলছে তাদের ব্যবসায়িক কার্যক্রম। ছয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোচ পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২৭ বিলিয়ন মার্কিন ডলার। তাদের কোম্পানির নাম কোচ ইন্ডাস্ট্রিস। গত তিন প্রজন্ম ধরে পরিবারটি ব্যবসা করছে। সউদী আরবের আল সউদ পরিবার রয়েছে সাত নম্বরে। তাদের সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার।
এদিকে ভারতের আম্বানি পরিবার আছেন তালিকার ৮ম স্থানে। ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ৯০ বিলিয়ন ডলার।
গণমাধ্যম ব্যবসার সম্পৃক্ত সংবাদ মাধ্যম রয়টার্সের মালিক বহুল পরিচিত থমসন রয়টার্স কোম্পানির মালিক থমসন পরিবার। পরিবারটির মোট সম্পদের পরিমাণ ৭১ বিলিয়ন মার্কিন ডলার। টরোন্টোভিত্তিক কোম্পানিটি গত বছর ৬ বিলিয়ন ডলার আয় করেছে।
আর গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ এর মালিক জার্মানভিত্তিক কোয়ান্ডটি পরিবার আছেন তালিকার চতুর্দশ স্থানে। এছাড়াও যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইন্দোনেশিয়া, হংকং সহ আরও বেশ কিছু দেশের ধনাঢ্য পরিবারগুলোর সম্পদের পরিমাণের উপর নির্ভর করে এ তালিকা তৈরি করা হয়েছে। সূত্র: লাক্সারিলঞ্চেস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












