নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা। একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।
বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাটÑকিছুই বাদ যেত না তাদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতো তারা। সম্প্রতি তাদের এসব কর্মকান্ড নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। আর এরপর থেকেই এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায়, ৩০ টাকা দরে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায়, শ্রমিকপ্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে টানা তিন মাস মেয়াদে এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে জোরালো চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে অপ্রচলিত দেশগুলোতে পোশাক রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে তুরস্কের বাজারে রফতানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশের বেশি।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব
মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম
ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম
উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ
শরীফ ও সালাম মুবারক।
ভারত বিদেশ মন্ত্রকের অর্থায়নে গত
সপ্তাহে বাংলাদেশের মূলধারার ৪২ জন সাংবাদিককে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। আসা-যাওয়া, থাকা-খাওয়া সকল খরচ-ই ভারত বহন করেছে।
বাংলাদেশের সাংবাদিকদের যে স্কিমের
আওতায় শ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিপুলসংখ্যক যুদ্ধজাহাজের এই নিয়মিত উপস্থিতি মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জাহাজের সংখ্যার হিসাবে চীনের নৌবহর এখন মার্কিন নৌবাহিনীর চেয়েও বড়। একসময় আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত চীনা নৌবাহিনী এখন এশিয়ার বাইরেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে। ফলে বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের নৌশক্তির অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ঠবাকি অংশ পড়ুন...












