SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%নেবেন%' OR titleBn LIKE '%নেবেন%' OR descriptionEn LIKE '%নেবেন%' OR descriptionBn LIKE '%নেবেন%' OR slug LIKE '%নেবেন%' OR metaTag LIKE '%নেবেন%' OR metaDescription LIKE '%নেবেন%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে। আর আগামীকাল জুমুয়াবার সন্ধ্যায় হবে শপথ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফল বাকি অংশ পড়ুন...
গত সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তবরুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
নিখোঁজ যুবকদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের কৃষক রাজ মিয়ার ছেলে রিপন মিয়া (১৯), একই গ্রামের হযরত খানের ছেলে মামুন খান (২১), ইকরাম উদ্দিনের ছেলে এনামুল হক খান (১৮) এবং রনসী গ্রামের একলাছ উদ্দিনের ছেলে তালহা আহমদ (২৪)। বাকিদের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।
নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই ছিলেন বাংলাদেশি। সম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আদিবাসী’ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে স্বীকৃতি দেওয়া হলে পার্বত্য চট্টগ্রামের ওপর বাংলাদেশের রাষ্ট্রীয় অধিকার হারানোর আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, আদিবাসী’ স্বীকৃতি দেয়ার পেছনে অনেক ভূরাজনৈতিক কারণ রয়েছে। বাংলাদেশের এক-দশমাংশ ভূখ- পার্বত্য চট্টগ্রাম। ভৌগোলিক, সামরিক ও সম্পদের দিক থেকে এ অঞ্চল রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ জায়গায় ‘আদিবাসী’ শব্দটি টেনে আনার চেষ্টা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মূল মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফরের প্রস্তুতি এবং সার্বিক সূচি চূড়ান্ত করার কাজ বর্তমানে চলমান রয়েছে।
সফরকালে জাতিসংঘে ভাষণের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নিউইয়র্কের কর্মসূচি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হচ্ছে আগামী ১৬ আগস্ট। জোর গুঞ্জন আছে, ছয় মাস পর মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে। ফলে সংসদ-সদস্যদের পাশাপাশি আগ্রহী নেতারা ওই সময়ের জন্য অপেক্ষা করছেন। সরকার ও বিএনপির মধ্যে আলোচনা-পর্যালোচনা হলো; ছয় মাসের ভাবমর্যাদা ও কর্মদক্ষতা অনুযায়ী মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মানদ-ে অনেকেই মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে জড়িয়ে পড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাদ দিয়ে ভাবমর্যাদাসম্পন্ন নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। এছ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারার প্রশ্নে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে, শুনতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বন্দর রক্ষা কমিটির পদযাত্রা কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে বন্দর নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকা থেকে বন্দর অভিমুখে হওয়া এই পদযাত্রা কর্মসূচিতে আন্দোলনের নেতৃবৃন্দ বন্দর ইজারার প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান। ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ‘এনসিটি, সিসিটিসহ চট্ট বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
প্রতি শতাংশে ন্যূনতম ২৫ হাজার টাকা উৎসে কর আরোপ করায় আর্থিক চাপে পড়েছেন রংপুর সিটি করপোরেশনের সাধারণ মানুষ। এই চাপের ফলে অনেকেই অতি দারিদ্র্যের কারণে জরুরী প্রয়োজনেও জমি বিক্রি করতে পারছে না।
এই উৎসে কর স্থগিত বা বাতিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শরণাপন্ন হয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী।
দু’এক দিনের মধ্যে তিনি এনবিআর চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দেবেন।
প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনে নবসংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৭৯টি মৌজাকে পূর্ণাঙ্গ নগরায়ন না বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের এক রাষ্ট্রীয় সফরে তুরস্ক গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তিনি দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সেনাবাহিনী প্রধানের এই গুরুত্বপূর্ণ সফরের প্রধান উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নয়ন ও শক্তিশালী করা। সফরকালীন কর্মসূচির অংশ হিসেবে তিনি তুরস্কের বিভিন্ন অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান এবং গুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। দেশটির প্রতিরক্ষা খাতের সক্ষমতা, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদন কার্যক্রম সম্পর্কেও তিনি ধারণা নেবেন।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তুরস্কের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারের প্রথম ছয় মাস পূর্তি সামনে রেখে আগামী আগস্ট মাসে মন্ত্রিসভায় রদবদল এবং কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, মন্ত্রীদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হতে পারে। একইসঙ্গে কয়েকজন মন্ত্রীর কাজের চাপ কমানো, কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস এবং মন্ত্রিসভার আকার সামান্য বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলোর দাবি, দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থে বাকি অংশ পড়ুন...
সরকারের প্রথম ছয় মাস পূর্তি সামনে রেখে আগামী আগস্ট মাসে মন্ত্রিসভায় রদবদল এবং কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, মন্ত্রীদের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হতে পারে। একইসঙ্গে কয়েকজন মন্ত্রীর কাজের চাপ কমানো, কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস এবং মন্ত্রিসভার আকার সামান্য বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রগুলোর দাবি, দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকেও বাদ দেওয়া হতে বাকি অংশ পড়ুন...












