SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ধসের%' OR titleBn LIKE '%ধসের%' OR descriptionEn LIKE '%ধসের%' OR descriptionBn LIKE '%ধসের%' OR slug LIKE '%ধসের%' OR metaTag LIKE '%ধসের%' OR metaDescription LIKE '%ধসের%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
কুড়িগ্রাম সংবাদদাতা:
চিলমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঁচকোল বাজার এবং পুঁটিমারি এলাকার মধ্যবর্তী স্থানে নদের ডান তীর রক্ষা বাঁধে নতুন করে প্রায় ৩৫ মিটার অংশে ধস দেখা দেয়।
এতে গত এক সপ্তাহে স্বল্প দূরত্বের পরপর তিনটি স্থানে ফাটলসহ ধস দেখা দেওয়ায় বাঁধের প্রায় ৬০০ মিটার অংশ ভাঙন ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এর আগে গত ১, ১৬ ও ২০ জুলাই তিন দফায় ব্রহ্মপুত্রের ডান তীঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা ভারী বৃষ্টির কারণে পূর্ব চীনে ভূমিধসে অন্তত দুইজন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছে। এ ঘটনায় প্রায় এক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানায়।
গত শনিবার ভোরে জিয়াংসি প্রদেশের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামের একাংশে এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এদিকে রোববার সকালে উদ্ধারকারীরা নিখোঁজদের ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থায় উদ্ধার করে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটà বাকি অংশ পড়ুন...
তিব্বতে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ভূমিকম্পের কম্পন নেপালেও অনুভূত হয়েছে। নেপাল-তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কয়েক দিন পর আবারও দুর্যোগের মুখোমুখি হলো অঞ্চলটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ইএমএসসি বরাতে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। অবশ্য ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.০ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ধসের চিত্র উঠে এসেছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে। ১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার নেমে এসেছে ৬২.২৫ শতাংশে, যা ২০০৭ সালের পর গত ১৯ বছরের মধ্যে সর্বনি¤œ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.২০ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। কড়া মূল্যায়ন, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং বিশেষ করে গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের বড়সংখ্যায় অকৃতকার্য হওয়াকে ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন শিক্ষা-সংশ্লিষ্টরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এসএসসঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত শনিবার (৮ আগস্ট) প্রলয়ংকরী টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রায় ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়টি চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় বেইজিং ইতিমধ্যে তাদের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে এবং ফেরি চলাচল স্থগিত করেছে।
টাইফুনের প্রভাবে কাগাশিমায় প্রায় ৩৯ হাজার এবং ওকিনাওয়ায় ১২ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। জাপানের অভ্যন্তরীণ বিমান সংস্থা এএনএ এবং জাপান এয়ারলাইন্স ওকিনাওয়াগামী ও ওকিনাওয়া থেকে সব ফ্লাইট ঠবাকি অংশ পড়ুন...
পাকিস্তানের ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হয়েছেন ১০ পর্বতারোহী। নিখোঁজদের মধ্যে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাও রয়েছেন। তিনি তার ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আলপাইন ক্লাব অব পাকিস্তান ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, ব্রড পিকে আরোহণে যাওয়া এই আন্তর্জাতিক দলে একজন মার্কিন, একজন চীনা, একজন ওমানি এবং পাঁচজন নেপালি পর্বতারোহী রয়েছেন।
ক্লাবটি জানায়, কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে বৃহস্পতিবার দুপুরের দি বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
ঘাঘট নদীর পানি বৃদ্ধির পাশাপাশি শহর রক্ষা বাঁধের শতাধিক স্থানে বড় ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় দিন কাটাচ্ছেন গাইবান্ধা পৌরবাসীসহ জেলার বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের অসংখ্য স্থান এখন চরম ঝুঁকিপূর্ণ। নদী ও বাঁধের মধ্যবর্তী দূরত্ব কিছু কিছু পয়েন্টে কমে মাত্র দুই থেকে আড়াই ফুটে দাঁড়িয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিরাট গর্ত, আবার অনেক স্থানে দেখা দিয়েছে গভীর ফাটল।
স্থানীয়দের অভিযোগ, ঘাঘট তীরজুড়ে বেলে-দোআঁশ মাটি দিয়ে ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ২২ জুলাই সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। আবহাওয়া অধিদফতর বলছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।
আবহাওয়া অধিদফতর বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
আ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশে ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি ও অবকাঠামোর পাশাপাশি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে নিরাপদ পানীয় ব্যবস্থা। এ তিন উপজেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ৬৯৪টি টয়লেট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, তিন উপজেলায় মোট ১৯ হাজার ৯৬১টি নলকূপ সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্à বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সড়ক, কালভার্ট, কৃষিজমি ও মৎস্য ঘের। জেলায় এ পর্যন্ত ১৩৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং তিন জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে বন্যায় ১ লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ এই বিপুলসংখ্যক মানুষের বিপরীতে সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা অত্যন্ত অপ্রতুল।
জেলা প্রশাসনের তথ্যমতে, এবারের বন্যা ও পাহাড় ধসে জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৭১৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে সরকারিভাবে মাত্র ৩৫ লাখ টাকা এবং ২৯৫ টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২ হা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার-এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে। জেলা প্রশাসন ও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ছয় জেলায় অন্তত ৪০ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আকস্মিক বন্যায়।
এবারের বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখা বাকি অংশ পড়ুন...












