সম্মানিত উহুদ জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা কষ্ট দিয়েছে তাদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত ও কঠিন আযাব:
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তিকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতীতে পরিসংখ্যানকে মানুষকে ধোঁকা দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, পরিসংখ্যানের মূল উদ্দেশ্য হওয়া উচিত সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু অতীতে মিথ্যা বলার হাতিয়ার হিসেবে পরিসংখ্যানকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা কাজে যোগ দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও কাটেনি উদ্বেগ। আন্দোলনের জেরে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শন। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা।
শিল্প মালিকদের মতে, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাক শিল্পের প্রতিযোগিতার সকà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘অন্য টেকা থাকলে দেন, না থাকলে নাইমা যান’- বাসযাত্রীকে কথাটা বললেন চালকের সহকারী শাহাবুদ্দিন। তারপরই লাগল ঝগড়া। এর সূত্রপাত ১০ টাকার একটি নোট, যা ওই যাত্রী ভাড়া হিসেবে দিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন তা নেবেন না। কারণ ছেঁড়া এই নোট চালানো যাবে না। শাহাবুদ্দিন যুক্তি দেখালেন, ‘এই ছেঁড়া টেকা আমি যদি আপনারে দিই, আপনিও তো নিবেন না।’
রাজধানীর বাসগুলোর প্রতিদিনের গল্প এটি। আর তা মূলত ১০ ও ২০ টাকার নোট নিয়ে। এই মূল্যমানের নোটের ব্যবহার বেশি, অতি ব্যবহারে এগুলো জীর্ণও হয়েছে বেশি। তাই যাত্রী-পরিবহনকর্মী কেউই নিতে চান à বাকি অংশ পড়ুন...
সম্মানিত ইলিম অর্জন করতে হবে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাছীলের লক্ষ্যে। তাহলে সহজেই পূর্ণতায় পৌঁছা সহজ ও সম্ভব হবে। অন্যথায় হালাকী ছাড়া কোন উপায় থাকবে না। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে-
تَعَلَّمْنَا الْعِلْمَ لِغَيْرِ الله، فَأَبى العِلْم أنْ يَكُونَ إِلَّا لله
অর্থঃ- মহান আল্লাহ পাক ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইলিম অর্জন করা হলে ইলিম তাকে অস্বীকার করে। ইলিম বলে আমি মাহন আল্লাহ পাক ছাড়া অন্য কারো জন্য হবো না।
এর ব্যাখ্যায় বলা হয়- ইলিম অর্জনকারীর দুটি অবস্থা। ১. ইলিম দ্বারা সে উপকার লাভ করবে। অর্থাৎ ইলিম তাকে হিদায়েত বাকি অংশ পড়ুন...
আরো একখানা ওয়াকেয়া মুবারক:
হযরত আবূ উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে সফরের কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, হে সম্মানিত আমীর! যখন রাত্রে আমি শুনলাম আপনি মুসলিম সৈন্যবাহিনীর মধ্যে ঘোষণা দিয়েছেন যে, হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শত্রুরা ঘিরে ফেলেছে, সত্বর তৈরী হয়ে যান। তখন আমি ভাবছিলাম যে, তিনি কখনো পরাভূত হবেন না। কারণ উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরুল ফাত্হ মুবারক রয়েছেন।
কিন্তু যখনই ঘরে আমার দৃষ্টি উনার টুপি মুবারক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যা মামলায় গত বছর গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন এখন এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। কমিটিতে তার নাম জিয়া রনি। একাধিক নথি পর্যালোচনা করে সংশ্লিষ্ট গণমাধ্যম নিশ্চিত হয়েছে, জিয়া রনি ও একেএম জিয়াউদ্দিন একই ব্যক্তি।
২০২৫ সালের ২৩ জুন একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে চলতি বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে পরিচালিত হচ্ছে। কাঁচামালের মূল্য, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন, ব্যাংকঋণের সুদ, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের মূল্য নির্ধারণের চাপ ঠবাকি অংশ পড়ুন...
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু করে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? আরবী মাস শুরুর পদ্ধতিতো সহজ।
চাঁদ গবেষক: আমারোতো সেই কথা। সম্মানিত শরীয়ত এত সহজ পদ্ধতি দিতে কেন জটিলভাবে সউদী সরকার মাস গণনা করে যাচ্ছে? আরবী মাস উনার ২৯তম তারিখে চাঁদ খুঁজতে হবে। চাঁদ দেখা গেলে মাস শুরু হবে আর না দেখা গেলে মাস ৩০ দিনে গুনতে হবে। এইতো, এর চেয়ে বেশি কিছু নয়।
দর্শক: কিন্তু সউদী সরকার সঠিকভাবে মাস গণনা করছে না, এটা আপনারা কিভাবে বোঝেন?
চাঁদ গবেষক: বোঝার অনেক পদ্ধতি আছে। কয়েকটি পদ্ধতি ব বাকি অংশ পড়ুন...
হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিজয় লাভের রহস্য:
‘শিফা শরীফে’ বর্ণিত রয়েছে-
وَكَانَتْ فِي قَلَنْسُوَةِ حَضْرَتْ خَالِدِ بْنِ الْوَلِيْدِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ شَعَرَاتٌ مِنْ شَعَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَقَطَتْ قَلَنْسُوَتُه فِىْ بَعْضِ حُرُوْبِهِ فَشَدَّ عَلَيْهَا شَدَّةً أَنْكَرَ عَلَيْهِ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثْرَةَ مَنْ قُتِلَ فِيهَا فَقَالَ لَمْ أَفْعَلْهَا بِسَبَبِ الْقَلَنْسُوَةِ بَلْ لِمَا تَضَمَّنَتْهُ مِنْ شَعَرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِئَلَّا أُسْلَبَ بَرَكَتَهَا وَتَقَعَ فِىْ أَيْدِى الْمُشْرِكِينَ
অর্থ: “হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার টুপি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাছে গাছে ঝুলছে কমলা ও হলুদাভ রঙের ফল। দূর থেকে দেখলে টমেটোর মতো মনে হলেও কাছে গেলে বোঝা যায়, এগুলো পার্সিমন।
জাপানের জনপ্রিয় এ ফলের চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা আশরাফ হোসেন স্বপন। তার প্রায় এক বিঘা জমির বাগানে ছয় জাতের পার্সিমন গাছের মধ্যে পাঁচ জাতেই এবার ফল এসেছে। ফলটির আকর্ষণীয় রঙ, মিষ্টি স্বাদ ও কষমুক্ত বৈশিষ্ট্যে আকৃষ্ট হন আশরাফ হোসেন। তিনি পার্সিমনের বাণিজ্যিক চাষ নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।
কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে প্রায় এক বিঘা জমিতে বাগান গড়ে তুলেছেন স্বপন। দুই বছর আগে প্রথমে ৮০টি প বাকি অংশ পড়ুন...












