ইলিম ও আলিম উনাদের ফযীলত ও গুরুত্ব (২)
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত ইলিম অর্জন করতে হবে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি হাছীলের লক্ষ্যে। তাহলে সহজেই পূর্ণতায় পৌঁছা সহজ ও সম্ভব হবে। অন্যথায় হালাকী ছাড়া কোন উপায় থাকবে না। কেননা, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে-
تَعَلَّمْنَا الْعِلْمَ لِغَيْرِ الله، فَأَبى العِلْم أنْ يَكُونَ إِلَّا لله
অর্থঃ- মহান আল্লাহ পাক ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইলিম অর্জন করা হলে ইলিম তাকে অস্বীকার করে। ইলিম বলে আমি মাহন আল্লাহ পাক ছাড়া অন্য কারো জন্য হবো না।
এর ব্যাখ্যায় বলা হয়- ইলিম অর্জনকারীর দুটি অবস্থা। ১. ইলিম দ্বারা সে উপকার লাভ করবে। অর্থাৎ ইলিম তাকে হিদায়েত দান করবে। ২. ইলিমকে সম্মান না করার কারণে ইলিম তাকে লা’নত দেয়; ফলে সে ধ্বংস হয়ে যায়। আর ইলিমের কদর না করলে ৩টি অবস্থা হবে। প্রথমত; অল্প বয়সে সে মৃত্যু বরণ করবে। দ্বিতীয়ত; মূর্খ সমাজে তার বসবাস হবে। তৃতীয়ত; আমীর ওমরা, রাজা-বাদশার তাবেদার তথা গোলামী করবে।
বর্তমান সমাজে অনেকেই আলিম দাবী করে কিন্তু তাদের আমল আখলাক্ব দেখলে তাদেরকে আলিম তো মনেই হয়না বরং তারা হলো কাফিরের তাবেদার (গোলাম)। আসলে এরাই হলো উলামায়ে ছূ। যাদের সম্পর্কে পূর্বেই সতর্ক করা হয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে- একবার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জিঙ্গেস করলেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সৃষ্টির নিকৃষ্ট কারা? তিনি কোন কিছু বললেন না। এভাবে তিনবার জানতে চাওয়ার পর তিনি ইরশাদ মুবারক করলেন, আপনারা ভালো সম্পর্কে জিঙ্গেস করুন, খারাপ সম্পর্কে না। তখন উনারা বললেন, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! খারাপটা না জানলে আমরা কিভাবে তাদের থেকে বেঁচে থাকবো। তখন তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ شَرَّ الشَّرِّ شِرَارُ اَلْعُلَمَاءِ وَ إِنَّ خَيْرَ الْخَيْرِ خِيَارُ اَلْعُلَمَاء
অর্থ : নিশ্চয়ই সৃষ্টির নিকৃষ্ট হলো উলামায়ে ছূ। আর সৃষ্টির শ্রেষ্ট হলো উলামায়ে হক্ব তথা হক্কানী-রব্বানী আলিমগণ উনারা।
অর্থাৎ শুধু ইলম শিক্ষা করলেই হক্কানী-রব্বানী আলিম হওয়া যায় না। ইলিম শিক্ষা করে সেটা দুনিয়ার বিনিময়ে বিক্রি করে এরা উলামায়ে ছূ বনে যায়। এরা হলো সম্মানিত ইসলাম উনার শত্রু, মুসলমান উনাদের শত্রু। তাদের দ্বারা সম্মানিত দ্বীন ইসলাম উনার যত ক্ষতি সাধন হবে তা আর অন্য কারো দ্বারা হবে না।
অতএব, ইলিম অর্জন করতে হবে মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রিযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছীলের লক্ষ্যে। তবেই হক্কানী-রব্বানী আলিম, ফক্বীহ তথা ওলীআল্লাহ হওয়া সহজ ও সম্ভব হবে।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে, হযরত আবূ দ্বারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সুওয়াল করা হলো, ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কতটুকু ইলম অর্জন করলে একটা লোক ফক্বীহ হতে পারে?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উম্মতের আমলের জন্য, ইছলাহের জন্য মাত্র চল্লিশটা হাদীছ শরীফ হিফয করবে, সে অনুযায়ী আমল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে কিয়ামতের দিন ফক্বীহ হিসেবে উঠাবেন। সুবহানাল্লাহ! এবং আমি কিয়ামতের দিন তার পক্ষ হয়ে তাকে সুপারিশ করবো, তার পক্ষে আমি সাক্ষী হবো। সুবহানাল্লাহ!
সুতরাং সম্মানিত ইলিম ও হক্কানী-রব্বানী আলিম উনাদের কত ফযীলত তা উপরোক্ত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা উনাদের বর্ণনা দ্বারাই সহজেই অনুমেয়।
কাজেই যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সম্মানিত ইলিম উনার গুরুত্ব ও ফযীলত হাক্বীক্বীভাবে বুঝার,অনুধাবন করার তৌফিক দান করেন এবং সে ইলিম অনুযায়ী আমল করে হক্কানী-রব্বানী আলিম, ফক্বীহ তথা আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমীন!
-মুহম্মদ হুসাইন নাফে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২২তম পর্ব)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (২)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












