সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন নামে চালু হচ্ছে আরেকটি সাইট। একইভাবে একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে ভিন্ন নামে আবার শুরু হচ্ছে কার্যক্রম। প্রযুক্তির এ ফাঁক কাজে লাগিয়ে দেশে দ্রুত বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া। পুলিশ বলছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি নতুন জুয়ার সাইট খোলা হচ্ছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) তথ্যানুযায়ী, ১ মে থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে প্রায় ৫৮৬টি অনলাইন জুয়ার সাইট সক্রিয় ছিল। এসব সাইটে জুয়ার লেনদেনে ব্যবহৃত হচ্ছে ৩ হাজার ৮৬৪টি মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব ও ১৯৮টি ব্যাংক হিসাব।
এসব হিসাবের মাধ্যমে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে বলে পুলিশের পর্যবেক্ষণ।
অনলাইন জুয়ার লেনদেনের বড় একটি অংশ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। জুয়ার সাইট ও অ্যাপের অনেকগুলোর নিয়ন্ত্রণ দেশের বাইরে থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়েও পুরোপুরি বন্ধ করতে পারছে না।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইন জুয়ার বেশিরভাগ সাইট রাশিয়া, চীন, হংকং, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিয়ন্ত্রিত হয়।
দেশে এসব চক্রের এজেন্ট, সাব-এজেন্ট ও প্রত্যন্ত অঞ্চলে নিজস্ব লোক রয়েছে। তারা এমএফএস, ব্যাংক হিসাব ও ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে। পরে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়।
সিআইডির তথ্যানুযায়ী, একটি এমএফএস হিসাব থেকে ৩০ হাজার থেকে ৫ লাখ বা ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করে জুয়ার চক্রগুলো। কোনো কোনো এজেন্ট নম্বরে এর চেয়েও বেশি অর্থ লেনদেন হয়। সেই হিসাবে ৩ হাজার ৮৬৪টি এমএফএস হিসাব থেকে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ কোটি টাকা জুয়ার লেনদেনে ব্যবহৃত হচ্ছে বলে সিআইডির পর্যবেক্ষণ। জুয়াড়িরা বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ করে এজেন্ট নম্বর সংগ্রহ করে। কেউ কেউ আবার দৈনিক ভিত্তিতে এজেন্ট নম্বর ভাড়া নিয়ে জুয়ার টাকা সংগ্রহ করে।
সিআইডির সিপিসি ইউনিটের অতিরিক্ত ডিআইজি সাইফউদ্দীন শাহীন বলেন, সাইবার প্যাট্রল টিম নিয়মিত জুয়ার সাইটগুলো মনিটরিং করে। প্রতিদিন শনাক্ত হওয়া সাইট বন্ধ করতে বিটিআরসিকে তালিকা দেওয়া হয়। ৫৮৬টি সক্রিয় জুয়ার ওয়েবসাইট বন্ধের জন্যও তালিকা দেওয়া হয়েছে। পাশাপাশি এমএফএস হিসাবের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রযুক্তিবিদ ও আইনজীবী তানভীর হাসান জোহা বলেন, একটি সাইট বন্ধ করলে অপরাধীরা নতুন সাইট নিয়ে ফিরে আসতে পারে। তাই শুধু সাইট বা অ্যাপ বন্ধ না করে ব্যবহারকারী, এজেন্ট, এমএফএস, ব্যাংক হিসাব ও অর্থের গন্তব্য-পুরো চেইনকে আইনের আওতায় আনতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর প্রলোভন দেখান গাজী নজরুল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












