১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
, ১২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের সীমান্ত জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক টাকায় বিক্রি হচ্ছে চার পিস কদু। কৃষকদের ১ কেজি মোটা চাল কিনতে হলেও বিক্রি করতে হবে অন্তত ২০০ কদু। ৭৫০ টাকা দরে এক কেজি গরুর গোশত কিনতে হলে কৃষকদের বিক্রি করতে হবে অন্তত ৩ হাজার পিস কদু।
বর্তমানে এমনই নাজুক দর চলছে আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায়।
এদিকে, চাষিরা তাদের উৎপাদিত কদুর দাম না পেয়ে হতাশ হয়ে অনেকেই বাগান কেটে ফেলছেন। অথচ স্থানীয় বিভিন্ন বাজারে এখনও প্রতি পিস কদু ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের কৃষক দুলাল বলেন, আমি ৪০ শতক জমিতে লাভের আশায় কদুয়ের আবাদ করেছিলাম। এতে আমার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। ২ থেকে ৩ হাজার পিস কদু বিক্রি করেও এক কেজি গরুর গোশত কেনা যায় না। তাই মনের কষ্টে বাগান কেটে ফেলেছি। কদু গরুকে খাওয়াচ্ছি। আমরা কৃষকরা দাম না পেলেও বাজারে ঠিকই প্রতি পিস কদু ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
একই কষ্টের কথা বলেন ঝলঝলি উলারচাপ এলাকার কদুচাষি আনসারুল ইসলাম। তিনি বলেন, ১০ দিন ধরে কদুয়ের ক্ষেতে কোনো পরিচর্যা করছি না। সার-কীটনাশকের দাম বাড়তেই আছে। এবার কদু বিক্রি হচ্ছে সর্বোচ্চ প্রতি পিস ৫ টাকা পর্যন্ত। দাম না পাওয়ায় আমাদের পুরোই লোকসান।
স্থানীয় ব্যবসায়ী ছলেমান আলী বলেন, এবার এলাকায় কদুয়ের প্রচুর আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। চাহিদার তুলনায় আবাদ বেশি হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। বাইরের বাজারেও তেমন দাম নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৪-১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করা কঠিন’
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












