SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%জনবল%' OR titleBn LIKE '%জনবল%' OR descriptionEn LIKE '%জনবল%' OR descriptionBn LIKE '%জনবল%' OR slug LIKE '%জনবল%' OR metaTag LIKE '%জনবল%' OR metaDescription LIKE '%জনবল%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। এনডিএ-র মাধ্যমে নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি এ অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কাজ করা হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবনে গড়ে অপহৃত হতেন ১শ’ জন বনজীবী। কিন্তু আইন-শৃঙ্খলাবাহিনীর শৈথিল্যের সুযোগে গত কয়েক মাসে অপহরণের ঘটনা বেড়েছে কয়েক গুণ। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালেই সুন্দরবনে ৩ শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় জেলে, বাওয়ালি ও কাঁকড়া শিকারিরা হয়েছেন অপহরণের শিকার। চলতি বছরের শুরুর দিকেও ঘটে বেশ কিছু অপহরণের ঘটনা।
নিরীহ, নিরস্ত্র বনজীবীদের অপহরণ করা সহজ। তাদের অপহরণ করে গহীন বনে নিয়ে আটকে রাখা হয়। মোবাইল বা বিকাশের মাধ্যমে দ্রুত গোপনে মুক্তিপণ আদায় করে ফেলে তারা। অপহরণের শ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনীতে মানবসম্পদ সংকট সামরিক ও অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে নিহিত বলে মনে হচ্ছে। সামরিকভাবে, দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং ক্রমাগত সংঘাত, বিশেষ করে গত দুই বছরে সৈন্য এবং তাদের পরিবারের মাঝে দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং উদাসীনতা সৃষ্টি করেছে। ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনীর প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ৭০ শতাংশ রিজার্ভ পরিবারের সদস্যরা তাদের চাকরির সময়কাল দীর্ঘায়িত হওয়ার ফলে সমস্যা এবং সংকটের মুখোমুখি হচ্ছে।
এই সংকটের বিভিন্ন রকমের পরিণতি হবে যা সেনাবাহিনীর প্রতিবেদনে পরোক্ষভাবে উল্লেখ করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, একজন মানুষ তার কষ্টার্জিত অর্থ দিয়ে যেন ভেজাল, নিম্নমানের বা ক্ষতিকর পণ্য কিনতে বাধ্য না হন, ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।
এমন মোট ১৩২ ক্ষেত্রে অনিয়ম চিহ্নিত হয়েছে এই ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে করা নিরীক্ষায়। এসব অনিয়মে মোট আর্থিক ক্ষতি ২ হাজার ৩১ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৩০ টাকা। বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরী বাকি অংশ পড়ুন...
দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে নিজের পকেট থেকে টাকা খরচ করে চিকিৎসা করাচ্ছেন বিভিন্ন বেসকারি হাসপাতাল ও ক্লিনিকে। আবার চিকিৎসার জন্য যে টাকা খরচ হচ্ছে সেখানে ৭০ শতাংশের বেশি যাচ্ছে ওষুধ কেনার জন্য। বাংলাদেশে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট (এএনএইচ) জানাচ্ছে জনপ্রতি ১০০ টাকার মধ্যে ৬৭ টাকা খরচ হচ্ছে মানুষের পকেট থেকে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রায় ১০ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে এবং প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। আর স্বাস্থ্যসেবার এই খ বাকি অংশ পড়ুন...
"" মন্তব্য কলাম""
পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ও খোদায়ী দানে অপরূপ সৌন্দর্যের পার্বত্যভূমি। এই খোদায়ী নিয়ামত আজ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক শোভার আড়ালে গড়ে উঠেছে সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র মজুত এবং পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান-ভারতের মিজোরাম, ত্রিপুরা ও মিয়ানমারের সীমান্তবর্তী-এবং দুর্গম পাহাড়-জঙ্গল এটিকে উপজাতি সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী নৃগোষ্ঠীদের দেশবিরোধী কার্যক্রমের জন্য অভয়ারণ্য করে তুলেছে। সম্প্রতি বিদ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
রিসোর্টের হলরুমে রাখা ছিল সারি সারি ডেস্ক। এসবে রাখা ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ ও ১ হাজার ৯৩৮টি আইফোন। এমনকি ল্যাপটপ, প্রিন্টার, কি-বোর্ড, মাউস, কানেকশন বোর্ডসহ নানা ইলেকট্রনিক সরঞ্জামও ছিল। রিসোর্টের আরেক অংশে তৈরি করা হয়েছিল ছয়টি সাউন্ডপ্রুফ (শব্দনিরোধ) কক্ষ।
সম্প্রতি কক্সবাজারের হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টে এসব সরঞ্জামের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, পর্যটকদের থাকার জন্য ব্যবহৃত রিসোর্টটির আড়ালে একটি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছিল। সেখান থেকে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণামূলক কর্মকা- (স্ক্ বাকি অংশ পড়ুন...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন চিকিৎসক আগামী ৭ সেপ্টেম্বর যোগদান করবেন। চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৫ জন রয়েছেন।
স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যে গত ৩০ জুন স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মরত জনবল এবং শূন্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যোগাযোগ ও পরিবহন খাতের বিশিষ্ট গবেষক, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। তিনি ঢাকার কুড়িল ইন্টারচেঞ্জ, মেট্রোরেল ও হাতিরঝিলের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পরামর্শক ছিলেন। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার মতে, দেশের গণপরিবহনে কাঠামোগত দুর্বলতা ও নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ অপেশাদারে ভরা বিআরটিএ।
পরিবহন খাতের সংকট নিয়ে তিনি এক সাক্ষাতকারে বলেন, যে প্রতিষ্ঠানগুলোর ওপর এই খাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে বিআরটিএ গোড়া থেকেই একটি অপেশাদারি প্রতি বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার এবং বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। দেশের অধিকাংশ আমদানি-রপ্তানি এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে বন্দরটি কেবল একটি অবকাঠামো নয়; এটি বাংলাদেশের অর্থনীতি, শিল্পায়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। বর্তমানে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশন ভিত্তিতে পরিচালনার উদ্যোগ জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছ বাকি অংশ পড়ুন...
ইন্টার্ন চিকিৎসকরা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
তাদের ভাষ্য, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেন। মারা যাওয়া রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেন। রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পর স্বজনরা হামলা চালান।
ইন্টার্ন চিকিৎসক বাকি অংশ পড়ুন...












