অপেশাদারে ভরা বিআরটিএ
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
যোগাযোগ ও পরিবহন খাতের বিশিষ্ট গবেষক, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। তিনি ঢাকার কুড়িল ইন্টারচেঞ্জ, মেট্রোরেল ও হাতিরঝিলের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পরামর্শক ছিলেন। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার মতে, দেশের গণপরিবহনে কাঠামোগত দুর্বলতা ও নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ অপেশাদারে ভরা বিআরটিএ।
পরিবহন খাতের সংকট নিয়ে তিনি এক সাক্ষাতকারে বলেন, যে প্রতিষ্ঠানগুলোর ওপর এই খাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে বিআরটিএ গোড়া থেকেই একটি অপেশাদারি প্রতিষ্ঠান। এখানে যে জনবল কাঠামো রয়েছে, তাদের কারোরই কোনো কারিগরি অভিজ্ঞতা নেই। তারা শুধু সমস্যা তৈরি করতে পারেন, কিন্তু কীভাবে সমাধানযোগ্য নীতি প্রণয়ন করতে হবে, কীভাবে যান নিবন্ধন ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে- এসব বিষয়ে তাদের বিশেষায়িত জ্ঞান বা জবাবদিহিতা নেই। অন্যান্য দেশে পরিবহন ব্যবস্থাপনা দেখার জন্য কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়।
কেউ যদি বলেন চালকের দোষ, মালিক কাজ করেন না, পুলিশও কাজ করে না- এগুলো উপসর্গ মাত্র। বিআরটিএতে রুট পারমিট দেওয়ার মতো অভিজ্ঞ কোনো লোক নেই। আরটিসি বা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটিতে কারা আছেন? এখানে গণপরিবহন বোঝেন বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অবগত- এমন কোনো টেকনিক্যাল লোক নেই। সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ লোকজনই এতদিন ধরে রুট পারমিট দিয়ে আসছেন এবং বিশৃঙ্খলা তৈরি করেছেন। এটি একটি প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল প্রতিষ্ঠান; তারা নিজেরাও সক্ষম নয়, আবার অন্যের ভালো কাজ দেখেও শিখতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)