চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শজিমেক-এর ইন্টার্ন চিকিৎসকরা
চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
তাদের ভাষ্য, মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা করেন। মারা যাওয়া রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেন। রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পর স্বজনরা হামলা চালান।
ইন্টার্ন চিকিৎসকরা দাবি করেন, এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার জন্য আনসার সদস্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে। হাসপাতালের শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে এবং একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা এটেনডেন্ট থাকতে পরবে না।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ।
এর আগে মঙ্গলবার রাতে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জনের বেশি আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)