ঘোড়ায় টানা ট্রেন! পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জড়ানওয়ালা এলাকার গঙ্গাপুরে এখনো ঘোড়ায় টানে ট্রেন। মূলত ট্রেন লাইনের ওপর দিয়ে কাঠের তৈরি লরির ওপর দুইটা কাঠের তৈরি টেবিল আকৃতির আসন রয়েছে। সেটার দুই পাশে মোট ১৬ জন বসতে পারে। চাকা হিসেবে ব্যবহার করা হয় ট্যাঙ্কের বাতিলকৃত চাকা।
এই ঘোড়ায় টানা ট্রেনের জন্য রয়েছে স্টেশন, যাত্রী ছাউনি ও টিকিট কাউন্টার। যাত্রীরা স্টেশন থেকে টিকিট কাটেন। যাত্রী ছাউনির নিচে অপেক্ষা করেন। ঘোড়ায় টানা ট্রেন আসলে চড়ে বসেন। এ ট্রেন গঙ্গাপুর থেকে বুচিয়ানা রেলওয়ে স্টেশন পর্যন্ত ৩ কিলোমিটার পথ দিয়ে চলে। মাঝখ বাকি অংশ পড়ুন...
রোযা রেখে ইফতার এবং সাহরির মাঝের সময়টি ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় কি খাওয়া হচ্ছে, কতটুকু খাওয়া হচ্ছে- এসবের ওপরই নির্ভর করে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকবে কিনা। তাই পরিকল্পনা করে খাবার খেলে রোযা রেখে সুস্থ থাকা সম্ভব।
চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের ইফতার ও সাহরির মাঝের সময়টিতে এমন খাবার বেছে নেওয়া উচিত যা শক্তি দেয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না।
অনেকেই ইফতারের সময় অতিরিক্ত ভাজাপোড়া বা মিষ্টি খান। এতে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। তবে অবশ্যই ইফতার শুরু করা উচিত সুন্নতী খাবার খে বাকি অংশ পড়ুন...
রমাদ্বান শরীফ মাসে দিনে রোযা রেখে ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সচল থাকার জন্য ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, কারণ অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করে, রোযায় স্বাভাবিক সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ কম খাবার খাওয়া উচিত। তাই ইফতারের খাবার নির্বাচনে সচেতন হওয়া দরকার।
পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর পানীয়:
ইফতারের সময় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা জরুরি। এছাড়া খেজুর ভেজানো পানি দ্রুত শক্তি যোগায় ও হজমে সহায়ক। ডাব বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষ মিলিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়ি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। একই সময় বাকি অংশ পড়ুন...
আমাদের দেশে একদল কথিত সুশীল রয়েছে, যারা সংস্কৃতির দোহাই দিয়ে বোরকার বিরুদ্ধে বলে থাকে। যদিও বাস্তবতা হলো, আজ থেকে কয়েক দশক আগেও বাঙালি মুসলমানের সামাজিক জীবনে পর্দা ও বোরকার কোন বিকল্প ছিল না।
এই বোরকাবিরোধীদের সবচেয়ে বড় আখড়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ছবির হাট-চারুকলা এলাকাটি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালী ভিসি ছিলেন এ এফ রহমান, তার পরে ভিসি হয়েছিল রমেশ মজুমদার (আর সি মজুমদার)। রমেশ মজুমদার তার আত্মজীবনী ‘জীবনের স্মৃতিদীপে’তে ভাইস চ্যান্সেলর এ এফ রহমান প্রসঙ্গে উল্লেখ করেছে-
“নিয়ম অনুসারে গভর্নরের বাড়িতে ক বাকি অংশ পড়ুন...
আস্থার সংকটে ডুবছে হাজার কোটি টাকার রপ্তানি
টেস্টের রেজাল্ট ‘পাস’, তবুও বন্দরে পণ্য ‘ফেল’
কৃষিপণ্য রপ্তানিতে বড় বাধা হয়ে উঠেছে ‘ফিট ফর হিউম্যান কনসাম্পশন’ সার্টিফিকেট।
দেশে একটি আন্তর্জাতিকমানের ল্যাব প্রতিষ্ঠা করে এ জাতীয় সার্টিফিকেট দেয়া সম্ভব হলে
রপ্তানি বহু গুণ বেড়ে প্রতি বছর ৫০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় সম্ভব ইনশাআল্লাহ।
বিশ্বব্যাপী প্রক্রিয়াজাত খাদ্যের বড় চাহিদা রয়েছে, সে জায়গায় বাংলাদেশের পর্যাপ্ত ভূমিকা রাখাতে পারছে না। বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান অনুযায়ী, চার ট্রিলিয়ন ডলারের এগ্রিকালচারের এক্স বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
নূরপুরের রামগঞ্জে ‘সাপের কামড়ে’ আবদুল আলিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
শিশুর মা মহিমা আক্তারের অভিযোগ, উপজেলা স্বাস্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শেখ হাসিনার মামলার রায় নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তারই আড়ালে চট্টগ্রাম বন্দরের কাছে লালদিয়া চরে নতুন করে আরও একটি টার্মিনাল নির্মাণ ও সেটি পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষ এ চুক্তিতে সই করে। এতে ডেনমার্ক, বাংলাদেশ সরকার ও বন্দর সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা অংশ নেন।
চুক্তিতে সই করে এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রেকর্ডভাঙা শীত দেখা দিয়েছে। দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়েছে শীতলতার ঢেউ। একই সঙ্গে, পূর্বাঞ্চলের গ্রেট লেক এলাকায় প্রবল তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
গত ১১ ও ১২ নভেম্বর সকালে ফোর্ট মায়ার্স, মায়ামি ও ন্যাপলসসহ দক্ষিণের দুই ডজনেরও বেশি শহরে নভেম্বরের রেকর্ড নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। জ্যাকসনভিল ও সাভানায় তাপমাত্রা নেমে যায় ২৮ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস)। ১৯৭৬ সালের পর এটাই প্রথমবার আগেভাগে এত ঠান্ডা দেখা গেলো।
যুক্তরাষ্ বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত ‘ইসলাম’ শব্দের অর্থই হচ্ছে সালাম বা শান্তি। তাই সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে ফিৎনা-ফাসাদ, মারামারি, কাউকে অন্যায়ভাবে হত বাকি অংশ পড়ুন...
বাংলাদেশী উপজাতিদের আদিবাসী দাবী করে সংবিধান বিরোধী ও রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে
বিশেষ করে পার্বত্য এলাকা থেকে বাঙালীদেরই তাড়িয়ে দেয়ার জোর দাবী তুলেছে।
সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় ওরা স্বাধীন জুমল্যান্ড গড়ার ষড়যন্ত্রে বিভোর কিনা? সমালোচক মহলে সে প্রশ্ন জোরদার হচ্ছে
জাতিসংঘের আদিবাসী ঘোষণাপত্র ২০০৭- স্বাক্ষর করেনি বাংলাদেশ।
পার্বত্য জেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা যে আদিবাসী নয় তাও ঐতিহাসিকভাবে প্রমাণিত।
ষড়যন্ত্রমূলকভাবে পরিস্থিতি ঘোলাটে করে জোরদার হচ্ছে আদিবাসী অপপ্রচার।
সঙ্গতকারণেই প্রত্যাহারকৃত ১৫৯টি সেনাক্যা বাকি অংশ পড়ুন...
বাণিজ্যিক জেটের সমান একটি ছোট গ্রহাণু পৃথিবী অতিক্রম করবে আজ। এটি চাঁদের চেয়ে কম দূরত্বে থেকে পৃথিবীকে অতিক্রম করবে।
এই নিকটবর্তী গ্রহাণু ২০২৫ কিউডি ৮ নামে পরিচিত। আজ ৩ সেপ্টেম্বর প্রায় ১ লাখ ৩৫ হাজার ৪৬৫ মাইল (২ লাখ ১৮ হাজার ৯ কিলোমিটার) দূরত্বে থেকে পৃথিবী অতিক্রম করবে। এই দূরত্ব পৃথিবী-চাঁদের দূরত্বের মাত্র ৫৭ শতাংশ।
গ্রহাণুটির অনুমেয় ব্যাসার্ধ ৫৫ থেকে ১২৪ ফুট (১৭ থেকে ৩৮ মিটার) এবং এটি পৃথিবী বা চাঁদের জন্য কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি করবে না। প্রতি ঘণ্টায় এর গতিবেগ প্রায় ২৮ হাজার মাইল (৪৫ হাজার কিলোমিটার), যা পৃথিবীর তুলনায় বাকি অংশ পড়ুন...












