SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%এফ’%' OR titleBn LIKE '%এফ’%' OR descriptionEn LIKE '%এফ’%' OR descriptionBn LIKE '%এফ’%' OR slug LIKE '%এফ’%' OR metaTag LIKE '%এফ’%' OR metaDescription LIKE '%এফ’%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনটি মামলায় মোট ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৫ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির মধ্যে ১৫ জন তিনটি মামলারই আসামি।
দুদকের অভিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ’র শর্তের কঠিন বেড়াজালে পড়তে যাচ্ছে সরকার। তারা সরকারকে মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের ছাড় ও অব্যাহতি ধাপে ধাপে তুলে দিতে চাপ দিচ্ছে। সেই সাথে ২০৩০ সালের মধ্যে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর শর্তারোপ করেছে।
ওয়াশিংটনে আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকেÑজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি দল এই পর্যায়ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বলে এনবিআরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাজস্ব খ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) হাতে অপহৃত দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গত জুমুয়াবার (১৬ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটে ভারতীয় প্রশাসন তাদের বাংলাদেশি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমাঠবাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভে সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন।
বর্তমানে ওই ভারতীয় নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ)। গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সভা-২০২৬ এ এই দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।
সভাপতির বক্তব্যে এসজিএসএফ’র সভাপতি নাজমা আক্তার বলেন, গার্মেনà§ বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ’র গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় জুমুয়াবার বিকাল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোশাররফ উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মোস্তফার ছেলে।
আহত কৃষক মোশাররফ জানান, জুমুয়াবার বিকালে সীমান্তের কাছে নিজের জমিতে চাষাবাদ করছিলেন তিনি। এ সময় কোনও উসকানি ঠবাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় হানাদার বাহিনীর বিএসএফ’র গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণে বেসরকারি কোম্পানিগুলোকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির সুযোগ দিতে যাচ্ছে সরকার। আর এ সংক্রান্ত নীতিমালা তৈরিতে চার দিনের সময় দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ খসড়া তৈরি করতে বলা হয়েছে।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা এ নির্দেশনার সমালোচনা করছেন। তাদের মতে, এত বড় ধরনের সংস্কারের আগে সংশ্লিষ্টদের সঙ্গে বড় পরিসরে আলোচনা, কারিগরি সমীক্ষা এবং জ্বালানি নিরাপত্ত বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে এসেছিল গুলির শব্দ। সেই রাতের পর কেটে গেছে একটি বছর। কিন্তু ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইয়াছিন হোসেন লিটন (৪০) ও জাকির হোসেন মিল্লাতের (২১) পরিবারের জীবনে সময় যেন থমকে আছে। স্বজন হারানোর শোক, অর্থকষ্ট আর অপূর্ণ বিচারের বেদনা আজও তাড়া করে ফিরছে দুই পরিবারকে।
গত বছরের ২৪ জুলাই রাতে বাসপদুয়া সীমান্তে মাছ ধরতে গিয়ে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত হন লিটন ও মিল্লাত। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী পেরিয়ে গেলেও পরিবারের সদস্যদের চোখের পানি শুকায়নà বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দামুড়হুদা দর্শনা সীমান্তে পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। খবর পেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং পাঁচ বছর বয়সী একটি শিশুর রয়েছে বলে জানা গেছে।
বিজিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে কিছু বাংলা ভাষাভাষির লোকজনকে ভারতীয় সীমান্ত থেকে পুশইন করঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষা করার সুযোগ নেই এবং চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেরসহ (পিজিআর) প্রতিটি বাহিনীকেই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে পিজিআর’র পিছিয়ে থাকার সুযোগ নেই।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা সেনানিবাসে পিজিআর’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতের হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ’র অবৈধভাবে পুশইনের চেষ্টা চলছেই। সেই পুশইন প্রচেষ্টা ঠেকাচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)। পুশইন ইস্যুতে ভারত স্পষ্ট কথা না বললেও ঢাকা স্পষ্ট জানিয়েছে যে, এই পুশইন গ্রহণ করা হবে না। পুশইন ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে, ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে। অপরদিকে ভারত পুশইন নিয়ে এখন পর্যন্ত কোনও স্পষ্ট বার্তা দেয়নি, বরং তারা বলছে যে অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশের দেয়া একাধিক চিঠি নিয়েও ঠবাকি অংশ পড়ুন...












