সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় পণ্ড
, ০৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৪ জুলাই, ২০২৬ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
দামুড়হুদা দর্শনা সীমান্তে পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। খবর পেয়ে কড়া প্রতিবাদ জানিয়ে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং পাঁচ বছর বয়সী একটি শিশুর রয়েছে বলে জানা গেছে।
বিজিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে কিছু বাংলা ভাষাভাষির লোকজনকে ভারতীয় সীমান্ত থেকে পুশইন করা হতে পারে। এই খবরের ভিত্তিতে ওই সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এ সময় ভোর ৪টার দিকে বিএসএফ’র-৩২ ব্যাটালিয়নের টহলদল পাঁচজনকে দর্শনা সীমান্তের ৭৬/৪ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি টের পেয়ে সঙ্গে সঙ্গে কড়া প্রতিবাদ করে ও তাদেরকে আবারও ভারতের গেদে সীমান্তবর্তী ক্যাম্পের দিকে পাঠিয়ে দেয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন -৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান জানান, বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু টের পেয়ে বিজিবি তা প্রতিহত করেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে সীমান্তজুড়ে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি -প্রধানমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কীটনাশক খাত যুগোপযোগী করতে ১৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)