হানাদার বিএসএফের গুলিতে কৃষক আহত
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ফেনী সংবাদদাতা:
ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ’র গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলার পূর্বজয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় জুমুয়াবার বিকাল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোশাররফ উপজেলার জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মোস্তফার ছেলে।
আহত কৃষক মোশাররফ জানান, জুমুয়াবার বিকালে সীমান্তের কাছে নিজের জমিতে চাষাবাদ করছিলেন তিনি। এ সময় কোনও উসকানি ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও এখনও কিছু অংশ পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি জুমুয়াবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)