বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি
পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত

-‘সন্ত্রাসবাদ’ নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, সকাল ৭:০১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৪৮

নিজস্ব প্রতিবেদক:
কয়েকটি বৈঠকের পর শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার চূড়ান্ত হলো পুলিশ কমিশনের রূপরেখা। সার্চ কমিটির মাধ্যমে হবে কমিশনের সদস্য বাছাই। সার্চ কমিটির সদস্য থাকবেন পাঁচজন। তারাই পুলিশ কমিশনের ৯ সদস্য মনোনীত করবেন। কমিশনের অধীনে ‘নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা’ ও ‘পুলিশ সংক্ষোভ নিরসন’ নামে দুটি কমিটি কাজ করবে।
বৈঠক সূত্র জানায়, কমিশন তৈরির চূড়ান্ত প্রস্তাবনা দু-চার দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সভায় যেসব পরামর্শ এসেছে, তা কমিশন গঠনের প্রস্তাবে যুক্ত করা হচ্ছে। বৈঠকে পুলিশ কমিশনের গঠন ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়। পুলিশ কমিশনের পাশাপাশি জবাবদিহিতা কমিশন নামে আলাদা কমিশন করার চিন্তাভাবনা প্রথমে ছিল। পরে আলাপ-আলোচনার ভিত্তিতে ঠিক হয়- পুলিশ কমিশনের আওতায় দুটি কমিটি কাজ করবে। এর মধ্যে জবাবদিহির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। কোনো নাগরিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে ভয় পেলে, কমিশন স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগের তদন্ত করতে পারবে। পুলিশের জবাবদিহি আরও স্বচ্ছ করতে বিভাগীয় পর্যায়ে কমিশনের অধীনে আলাদা টিম কাজ করবে। কমিশনের চেয়ারপারসন ও সদস্য সচিবসহ সাতজন পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। বাকি দু’জন অবৈতনিক। এ ছাড়া ন্যূনতম একজন নারী সদস্য থাকবেন। এর নাম হবে ‘পুলিশ কমিশন’।
এদিকে অতীতের এ বদনাম ঘুচিয়ে আন্তঃদেশীয় সন্ত্রাস মোকাবিলায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, সিটিটিসিকে বিলুপ্ত করে দেওয়ার চিন্তা রয়েছে। বিশেষায়িত ইউনিটটি প্রতিষ্ঠার পর থেকে ‘সন্ত্রাসবাদ’ নাটকে ব্যস্ত ছিল। ফলে এ ইউনিটের কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। বর্তমানে এটিইউর একটি ইউনিট ডিএমপিতে প্রতিষ্ঠা করার উদ্যোগ রয়েছে পুলিশের। শিগগির এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী আমলে ‘সন্ত্রাসবাদ’ দমনের নামে নাটক সাজানো সিটিটিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধÑএ প্রসঙ্গে জানতে চাইলে গত ৩০ সেপ্টেম্বর আইজিপি বাহারুল আলম পুলিশ সদর দপ্তরে বিষয়টি এড়িয়ে যান। এরপর তিনি জানান, ‘এটিইউকে আরো বেশি শক্তিশালী করা হবে। ’
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাবেক আইজিপি নুরুল হুদা জানান, পুলিশের যেসব বিভাগ রয়েছে, সেসব বিভাগে যারা দায়িত্ব পালন করেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এতে সংস্থা বিতর্কের ঊর্ধ্বে থাকবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ২০১১ সালের আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নিয়ে ‘সন্ত্রাসবিরোধী পুলিশ ব্যুরো’ নামে একটি বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করে। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবনা আকারে সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। নানা পর্যালোচনার পর ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ডিএমপির সিটিটিসি গঠন করা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার ১ ঘণ্টা আগে পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা… ১ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক… ১ ঘণ্টা আগে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি… ১ ঘণ্টা আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত … ১ ঘণ্টা আগে ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ৫ ঘণ্টা আগে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি ৫ ঘণ্টা আগে খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ ৫ ঘণ্টা আগে শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ৫ ঘণ্টা আগে গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন ৫ ঘণ্টা আগে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ৫ ঘণ্টা আগে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী ৫ ঘণ্টা আগে