এবার কর্মীদের বেতন কমানোর ঘোষণা দিলো ইনটেল
-২ হাজার কর্মী ছাঁটাই করবে পেপ্যাল
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেল কর্পোরেশন জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) কর্মীদের বেতন কমানো বিষয়টি নিশ্চিত করেছে ইনটেল কর্পোরেশন। কোম্পানির মাঝারি শ্রেণির কর্মীদের বেতন কমানো হবে ৫ শতাংশ। অপরদিকে প্রধান নির্বাহী প্যাট গেলসিংগারের বেতন কমানো হবে প্রায় ২৫ শতাংশ।
এদিকে ইনটেল যখন বেতন কমানোর ঘোষণা দিল তখনই জানা গেল পেমেন্ট ফার্ম পেপ্যাল তাদের ৭ শতাংশ বা প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করবে।
অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়ায় আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও চরম অনিশ্চয়তায় পড়েছে। পেপ্যালও এবার একই পথে হাঁটতে যাচ্ছে।
গত বছরের নভেম্বরে পেপ্যাল কর্তৃপক্ষ জানায়, ধারণা অনুযায়ী বার্ষিক লভ্যাংশ অর্জন করতে পারবে না তারা। এছাড়া যুক্তরাষ্ট্রে ই-কমার্স কোম্পানিগুলোর অর্থনৈতিক কার্যক্রম ধীরগতির থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পেপ্যাল।
এদিকে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রের বড় বড় সব কোম্পানি কর্মী ছাঁটাইয়ের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিপুল সম্ভাবনাময় ও পুরো বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ফেসবুক, টুইটার, গুগলসহ প্রায় সব কোম্পানি কর্মী সংখ্যা কমিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)