হামাসের বীরত্ব:
-মার্কিন বাহিনীকে আকাশ ব্যবহারের অনুমতি দিলে রিয়াদে হামলা করবে সানা
-দামেস্কে ইসরাইলের বিমান হামলা প্রতিহত করল সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ আশির, ১৩৯১ শামসী সন , ২৬ মার্চ, ২০২৪ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর হামলা চালানোর জন্য সৌদি আরব যেন কোনমতেই মার্কিন যুদ্ধবিমানকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়।
তিনি বলেন, আমরা সৌদি আরবকে এই বার্তা দিচ্ছি যে, যদি তারা মার্কিন যুদ্ধবিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে।
এক সাক্ষাৎকারে আলী আল-হুথি এসব কথা বলেন।
একই সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সরকার নিপীগিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লড়াই করবে। আলী আল-হুথি জোর দিয়ে বলেন, তাদের কাছে এমন অস্ত্র আছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
দামেস্কে ইসরাইলের বিমান হামলা প্রতিহত করল সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট:
ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট তাদের সক্ষমতা ব্যবহার করে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করেছে।
সিরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার দিনের শুরুর দিকে অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান দামেস্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। গণমাধ্যমগুলো বলছে, দামেস্কের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর এই আগ্রাসন চালায় ইসরাইল।
তবে ইহুদিবাদীদের ছোঁড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)