ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পুনর্গঠনে প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিলকে একটি ‘আকাক্সক্ষা’ হিসেবে আখ্যায়িত করেছে কাতার। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে উপসাগরীয় দেশগুলো এই তহবিলে অর্থায়ন করতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ইরানের প্রস্তাবিত বিনিয়োগ তহবিলের জন্য নির্ধারিত ৩০০ বিলিয়ন ডলারের সংখ্যাটি একটি আকাক্সক্ষা।’
তিনি আরও বলেন, ‘আঞ্চলিক দেশ হিসেবে আমরা এখন নিজেদের এবং ইরানের মধ্যে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির কাজ করছি। আশা করছি, ভবিষ্যতে আমাদের সবার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠবে, যা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’
প্রতিবেদন অনুযায়ী, ড্রাম্পের প্রশাসন প্রস্তাব দিয়েছে যে উপসাগরীয় দেশগুলো এই তহবিলে অর্থায়ন করতে পারে। প্রাথমিকভাবে এটি ইরানে বিনিয়োগের জন্য কোম্পানিগুলোর একটি মাধ্যম হিসেবে কাজ করবে। তবে কাতার আর্থিকভাবে এতে অংশ নেবে কি না, তা স্পষ্ট করেননি কাতারের প্রধানমন্ত্রী।
তার মতে, ‘আমাদের লক্ষ্য হলো ইরানের উন্নতি ও তাদের অর্থনীতির বিকাশ। আমাদের বিনিয়োগ মূলত সবসময় বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই হয়ে থাকে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু পাচারের অভিযোগ তুলে পুলিশের গুলি, আহত শত শত মুসলিম
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণঅসন্তোষে ভেঙে পড়ছে গোটা ইউরোপের রাজনৈতিক স্থিতি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে বিদ্যুৎহীন ৮ হাজার পরিবার:
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












