মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মিশরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো আবারও ইসরায়েলি গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ-১ তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা মূল্যায়নের সূত্র উল্লেখ করে দাবি করেছে, তেল আবিবের নীতিনির্ধারকেরা সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলের কিছু নিরাপত্তা মূল্যায়নে ধারণা করা হচ্ছে- মিশরের সামরিক ক্রয় এবং প্রশিক্ষণ কার্যক্রমের পরিসর দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তের প্রচলিত নিরাপত্তা হুমকির প্রয়োজনীয়তার তুলনায় বেশি। এর ফলে ইসরায়েলি মহলে প্রশ্ন উঠেছে, এই সক্ষমতা বৃদ্ধির পেছনে মিশরের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য কী হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এবং আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে সেখানে অবকাঠামো উন্নয়ন, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক অবকাঠামো শক্তিশালী করার প্রচেষ্টাও ইসরায়েলের নজরদারির মধ্যে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)