উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা উপসাগরীয় মিত্র দেশগুলোর কাছে গ্রহণযোগ্য করে তোলার বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এরই অংশ হিসেবে এরই মধ্যে আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।
বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, রুবিও ও আমিরাতের প্রেসিডেন্টের আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও নির্বিঘœ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বিবৃতিতে বলা হয়, তারা এই ‘অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব’ নিয়েও আলোচনা করেছে।
রুবিও বৈঠকে আরব আমিরাতের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করে। সে ইরানের হামলার মুখে আমিরাতের ‘সাহস ও স্থিতিশীলতার’ প্রশংসা করে এবং দেশটির নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বৈঠকের পর রুবিও আরব আমিরাত ত্যাগ করেছে। তার পরবর্তী সফরসূচিতে রয়েছে কুয়েত ও বাহরাইন। এরপর সে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রগতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে উদ্বেগ রয়েছে, তা কমাতেই ওয়াশিংটন মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করছে। সূত্র: সিএনএন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু পাচারের অভিযোগ তুলে পুলিশের গুলি, আহত শত শত মুসলিম
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণঅসন্তোষে ভেঙে পড়ছে গোটা ইউরোপের রাজনৈতিক স্থিতি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে বিদ্যুৎহীন ৮ হাজার পরিবার:
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












