ধ্বংস করা হচ্ছে হাজার কোটি টাকার দেড় লাখ ইভিএম
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নামের ভোটযন্ত্রটির অধ্যায় শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ নির্বাচনে যন্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত থেকে সংস্থাটি সরে এলেও নানা জটিলতায় এটি ধ্বংস করার উপায় খুঁজে পাচ্ছিল না। তার ওপর গুনতে হচ্ছিল গুদাম ভাড়ার কোটি কোটি টাকা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কমিশন বৈঠকে ভোটযন্ত্রটি ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে।
এ জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। মামলা সংক্রান্ত বিষয় বা আইনি জটিলতা আছে, এমন নির্বাচনে ব্যবহৃত মেশিনগুলো রেখে বাকিগুলো ধ্বংস করার জন্য সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, বর্তমানে ইসির কাছে ১ লাখ ৪৮ হাজার ৪০১টি ইভিএম রয়েছে। ১ হাজার ৫৯৯টির মতো মেশিন খোয়া গেছে।
অন্যগুলোর মধ্যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কাছে রাখা মেশিনগুলোর জন্য ওয়্যারহাউজের ভাড়া ৭০ কোটি টাকা দাঁড়িয়েছে। মাঠপর্যায়ে বিভিন্ন গোডাউনে রাখা মেশিনগুলোর জন্য গুনতে হচ্ছে মাসে প্রায় ৩০ লাখ টাকা।
দেড় লাখ ইভিএম কেনার জন্য ২০১৮ সালে ৩ হাজার ৮২৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। পরে ব্যয় না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেড় লাখ ইভিএম কেনা হলেও ওই নির্বাচনে মাত্র ছয়টি আসনে যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল।
পরবর্তী সময়ে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করে। এ জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিতে চাইলেও আর্থিক সংকটের কারণে সরকার তাতে সম্মতি দেয়নি। এরপর পুরোনো ইভিএমের কার্যকারিতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রায় ৪০ হাজার যন্ত্র ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাকি ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন বলে জানায় বিএমটিএফ। সরকার এ অর্থ দিতেও অপারগতা প্রকাশ করায় শেষ পর্যন্ত ব্যালট পেপারেই ভোট গ্রহণ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নিয়ে আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই কমিশন ভোটের আগে দলগুলোর মতামতের ভিত্তিতে ইভিএম ব্যবহার থেকে সরে আসে।
সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি ইভিএম নষ্ট করে ফেলার বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে ইসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুরবানির হাটে নিষেধাজ্ঞা, আফতাবনগরে পূজার ব্যানার! একই এলাকায় দুই নীতি কেন?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলেন কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দাম কম, উৎপাদন খরচ তুলতে হিমশিম কদু চাষীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর শর্ত, দাম বাড়বে শত শত পণ্যের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-ট্রাক সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ১৪ জনের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ কর্মকর্তার ভাড়া দেয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান, আটক ৮৫
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা পাচ্ছে প্রতিযোগিতা কমিশন
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












