ট্রাম্পের পরিকল্পনা : গাজায়ও হবে অবৈধ ইহুদি বসতি!
- উচ্ছ্বসিত সন্ত্রাসী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের পক্ষের নেতারা
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছে, সেখানকার ভৌত-অবকাঠামোর উন্নয়ন হবে। ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। তবে এ জন্য কোনো বাজেট কিংবা খরচ কত হতে পারে তা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো পরিকল্পনা নেয়নি, কত সেনা পাঠানো হতে পারে, তারও কোনো পরিকল্পনা নেই।
কয়েকটি দেশ ট্রাম্পের এ পরিকল্পনা সমর্থন দিচ্ছে। তবে এ ঘটনা যদি সত্যি হয়, তবে গাজায় জাতিগত নিধনের ঘটনাই ঘটবে। যুক্তরাষ্ট্র এই নীতি গ্রহণ করলে আরেকটি ঘটনা সেখানে ঘটবে। তা হলো, এর মধ্য দিয়ে দখলদার ইসরায়েল সবুজ সংকেত পাবে অবৈধ বসতি স্থাপনের। এখন পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করছে। আর ট্রাম্পের নতুন সিদ্ধান্তের কারণে সব এলাকাতেই বসতি স্থাপনের সুযোগ পাবে সন্ত্রাসী ইসরায়েল।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির ভাইস প্রেসিডেন্ট বলেছে, সবচেয়ে বড় পরিবর্তনটি হলো, ট্রাম্প এটিই বলে দিয়েছে, ফিলিস্তিন নিয়ে দখলদার ইসরায়েল তার শেষ লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তার নীতি দিয়ে সমর্থন করবে। এই এলাকা খুব দ্রুতই পশ্চিম তীরের মতো হয়ে যাবে, কোনো সন্দেহ নেই।
দখলদার ইসরায়েলের যারা অবৈধ বসতি স্থাপনের পক্ষে, তারা ট্রাম্পের এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দখলদার ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রতাবাদী বেজালেল স্মোট্রিচ ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেছে, ‘আমরা সবাই মিলে একটি অসাধারণ পৃথিবী গড়ে তুলব।’
সন্ত্রাসী ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহুও ট্রাম্পের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যেসব দেশ ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে, তাদের গাজাবাসীকে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এ পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আছেন দুশ্চিন্তায়। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বিধ্বস্ত হলেও গাজা ছাড়বেন না তারা। তবে ট্রাম্প আবার আরেক দিক থেকে ফিলিস্তিনিদের চাপে ফেলেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প। ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) তহবিল দেওয়া বন্ধ করতেই এ উদ্যোগ নিয়েছে সে। এরপর পেছনেও রয়েছে দখলদার ইসরায়েলের চাওয়া। পরগাছাটির অভিযোগ, এই সংস্থা হামাসকে সাহায্য করে থাকে। হামাসের বাতাবরণ হয়েছে তাদের হাত ধরে। অর্থাৎ সন্ত্রাসী ইসরায়েলের চাওয়া অনুসারেই হাঁটছে ট্রাম্প। পশ্চিম তীরের পর গাজাও দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে যাচ্ছে কি না, সে শঙ্কা বাড়ছেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












