ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১১)
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুনা হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি দোয়া মুবারক করার পর মহান আল্লাহ পাক তিনি বললেন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম! আপনি দোয়া মুবারক করেছেন তাই আমি অবশ্যই নাযিল করবো। আপনি যেহেতু দোয়া মুবারক করেছেন, তাই আমি অবশ্যই নাযিল করবো। তবে-
إِنِّي مُنَزِّلُهَا عَلَيْكُمْ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّي أُعَذِّبُهُ عَذَابًا لاَّ أُعَذِّبُهُ أَحَدًا مِّنَ الْعَالَمِينَ.
অর্থ : (মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন,) নিশ্চয়ই আমি আপনার উম্মতের প্রতি খাদ্যসহ খাঞ্চা নাযিল করবো (সেই দিন তাদেরকে ঈদ পালন করতে হবে)। অতঃপর যে ব্যক্তি সে খাদ্যসহ খাঞ্চা নাযিলের দিনকে ঈদ বা খুশির দিন হিসেবে পালন করবেনা বরং অস্বীকার করবে আমি তাকে এমন শাস্তি দিবো, যে শাস্তি সারা কায়িনাতের অপর কাউকে আমি দেইনি। ” নাউযুবিল্লাহ! (সূরা মায়িদাহ শরীফ :পবিত্র আয়াত শরীফ ১১৫)
উল্লেখ্য যে, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার উক্ত দুয়া মুবারকের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক তিনি খাদ্যসহ খাঞ্চা নাযিল করেছিলেন। আর খাদ্যসহ খাঞ্চা নাযিলের দিনটিকে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার উম্মতদেরকে নিয়ে ঈদ বা খুশির দিনরূপে পালন করেছিলেন।
স্মরণীয় যে, সামান্য খাদ্যসহ একটি খাঞ্চা নাযিলের দিনটি যদি হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম এবং উনার উম্মতের জন্য খুশির দিন হয়, তাহলে যারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য কতটুকু ঈদ বা খুশি মুবারক করতে হবে এবং উনাদেরকে অস্বীকার করলে, উনাদের সম্পর্কে চু-চেরা কীল-কাল করলে কতটুকু শাস্তি হবে তা চিন্তা ও ফিকিরের বিষয়।
কাজেই যারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বিরুদ্ধে অপবাদ দিবে এবং চু-চেরা কীল-কাল করবে তাদেরকে মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তি দিবেন যা সৃষ্টির মধ্যে কাউকে এমন কঠিন শাস্তি দিবেন না। নাঊযুবিল্লাহ! অতএব যারা উনাদের বিরুদ্ধে অপপ্রচার করে টিভি-সিনেমা করছে, বই-পুস্তক ছাপাচ্ছে, মুসলমানরা কেন এর প্রতিবাদ করে না। বাল্য বিবাহ সম্পর্কে চু-চেরা কীল-কাল করা হচ্ছে। নাঊযুবিল্লাহ! এটা কঠিন একটি বিষয়। কেন মুসলমানরা প্রতিবাদ করেনা, কেন এর বিরোধিতা করে না। তাহলে তাদের কি শাস্তি হবে। তাহলে দেখা যাচ্ছে, তোমরা তাদেরকে প্রকারন্তে সাহায্য করতেছ। নাঊযুবিল্লাহ!
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلسُّكُوتُ نِصْفُ الرِّجَاءِ
অর্থ: ‘চুপ থাকা অর্ধেক সম্মতি। ’
তাহলে যে সমস্ত মুসলমানরা চুপ করে রয়েছে, তারা তাদেরকে সাহায্য করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ! এসব শাস্তি তাদেরও হবে। তারা এসব শাস্তি থেকে রেহাই পাবে না। নাঊযুবিল্লাহ!
পবিত্র সূরা নূর শরীফ উনার ২০ নম্বর আয়াত শরীফ:
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করলেন-
وَلَوْلا فَضْلُ اللهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللهَ رَؤُوفٌ رَحِيمٌ.
অর্থ : যদি আপনাদের প্রতি যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার ফদ্বল, করম না থাকতো, উনার রহমত-দয়া মুবারক না থাকতো তাহলে কোন বাঁচার উপায় ছিল না। নিশ্চয়ই যিনি খ্বালিক যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি তো একমাত্র উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে তিনি অশেষ মেহেরবান ও পরম দয়ালু। ” সুবহানাল্লাহ!
এই বিষয়গুলো অনেক কঠিন। ফিকির না করলে কখনও বুঝা সম্ভব না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে চারটি বরকতময় স্থানে শান্তির পতাকা স্থাপন করেন-
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












