ইবরত-নছীহত:
প্রতিদিনই কমবেশি পারিবারিকভাবে দ্বীনি তালিমের ব্যবস্থা করা উচিত
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
ইসলামী শরীয়তে দ্বীনি ইলম-তালিমের কথাতো রয়েছেই, বর্তমান সময়ের প্রেক্ষিতে দ্বীনি তালিমের বিষয়টি নিয়ে কথা বলা অনেক অনেক বেশি জরুরী। এখন স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ের সিলেবাসে যে ধরনের কুফরীমূলক ইসলামবিরোধী গল্প, কবিতা, রচনা, প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো পড়ে কোনোভাবেই ছাত্রছাত্রীদের পক্ষে হক্ব পথে, সঠিক পথে থাকা সম্ভব নয়। নাউযুবিল্লাহ! তাছাড়া ‘আউট নলেজ’-এর নামে অশ্লীল অশালীন বই, বিদয়াতী, বাতিল ফিরক্বাদের বই, মানবতাবাদী ও উদারতার নামে নাস্তিক্যবাদী বই দিয়ে ছেয়ে গেছে চারদিক। ইন্টারনেটেও এসব গুমরাহীমূলক, বিভ্রান্তিকর, কুফরী ও ইসলামবিদ্বেষী লেখালেখি হচ্ছে প্রচুর। নাউযুবিল্লাহ।
তথাকথিত জ্ঞান চর্চার নামে যেভাবে মুসলমানদের ঈমানী চেতনাকে বিনষ্ট করা, আমল-আখলাক নষ্ট করার চর্চা হচ্ছে- তাতে মুসলমানদের যে চিহ নিশানাটুকু আমরা দেখতে পাচ্ছি তা মুছে যেতে হয়তো সময় লাগবে না। নাউযুবিল্লাহ! কিন্তু কস্মিনকালেও এটা হতে দেয়া যাবে না। এর জন্যই আমাদের সকলের অত্যন্ত জরুরী হলো- প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন দ্বীনি তালিম-তালক্বীন উনার সু-ব্যবস্থা করা। প্রতিদিন আমরা আমাদের সন্তানদের নিয়ে একটি সময় নির্দিষ্ট করে কিছু সময় তাদের আমল-আখলাক-এর বিষয়ে খোঁজ-খবর নিতে পারি, তাদেরকে জরুরী কিছু মাসয়ালা-মাসায়িল শিক্ষা দিতে পারি, দ্বীন ইসলাম উনার যারা শত্রু, মুসলমানদের কারা শত্রু সে বিষয়ে শিক্ষা দিতে পারি, কোনটি সঠিক আক্বীদা, কোনটি ভুল আক্বীদা এটা শিক্ষা দিতে পারি, নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবাই কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম, হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের জীবনী মুবারক আলোচনা করে উনাদের মুহব্বত-মা’রিফাত শিক্ষা দিতে পারি। এ ধরনের জরুরী বিষয়গুলো নিয়ে প্রতিদিন কিছু কিছু করে তালীম-তালক্বীন দিয়ে আমরা আমাদের মাঝে দ্বীনি চেতনা, জযবা জাগ্রত রাখতে পারবো। ইনশাআল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘ইলম হলো আমলের ইমাম। ’ অর্থ্যাৎ ইলম ব্যতীত সহীহ শুদ্ধভাবে তরতীব মুতাবিক আমল করা সম্ভব নয়। যে কারনে হাদীছ শরীফ উনার মাঝে আরো ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেক নারী-পুরুষ সকলের জন্যই ইলম অর্জন করা ফরজ। ’ মূলত এই ফরজ ইলম বলতে দ্বীনি ইলমকেই বুঝানো হয়েছে।
-রঈসুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












