পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, হয়েছে বিপুল সম্পদের মালিক
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ইয়াবা পাচারের অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুজন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গত ২৪ নভেম্বর আট হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তারের পর মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। তবে মিজানুর যে পুলিশ কর্মকর্তা, মামলায় তা উল্লেখ করা হয়নি।
পদোন্নতি পরীক্ষার কথা বলে ছুটিতে গিয়ে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে কর্মরত আরেক পুলিশ সদস্য মহিবুর রহমান। গত ১২ অক্টোবর যশোরে ১০ হাজার ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলি করা চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য মিলে মাদক পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছে। রেলওয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ইয়াবাসহ গ্রেপ্তার এসআই মিজানুর রহমানের সঙ্গে ওসি শহিদুলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে শহিদুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইনসে বদলি করা হয়। সে কয়েক দফায় প্রায় সাত বছর চট্টগ্রাম রেলওয়ে থানার ওসির দায়িত্বে ছিলো। অভিযোগ রয়েছে, মাদকের টাকায় চট্টগ্রামের পাহাড়তলীতে একটি পাঁচতলা বাড়ি করেছে। গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাড়ি, জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছে।
মাদক বিক্রির টাকায় চট্টগ্রামের চন্দনাইশে ডুপ্লেক্স বাড়ি ও কক্সবাজারের চার কোটি টাকা খরচ করে আবাসিক হোটেল করেছে বলে অভিযোগ চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই দস্তগির হোসেনের বিরুদ্ধে। মাদক নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম রেলওয়ে থানার আরেক এসআই আরব আলীর বিরুদ্ধেও।
মাদক পাচারের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর একাধিক সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সম্প্রতি (১৯ থেকে ২৭ নভেম্বর) কক্সবাজার ও বান্দরবান নিয়ে গঠিত র্যাব-১৫-তে কর্মরত অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানসহ চার শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। যদিও র্যাব বলছে, এটা নিয়মিত বদলির অংশ।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, চট্টগ্রাম ও কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা যোগ দেন, তাদের অধিকাংশকেই মাদক ব্যবসায়ীরা ‘ম্যানেজ’ করে ফেলে।
অনুসন্ধান করে ও রেলওয়ে পুলিশের একটি সূত্রে জানা যায়, দস্তগির নিজ গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ি করছেন। বাড়িটির এক তলার কাজ শেষ হয়েছে। নিজের টাকা খরচ করে এলাকায় পাকা সড়ক করেছে। কক্সবাজারে ‘সী শার্ক রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেল করেছে। প্রথমে শ্বশুরের নামে জমি কিনে আবাসিক হোটেল তৈরি করে। পরে সেটি উপহার হিসেবে স্ত্রী সাইরিন সুলতানার নামে করিয়ে নেয়।
রেলওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কঠোর নজরদারি না থাকায় পুলিশের কিছু সদস্য মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে ট্রেনে মাদক পাচার প্রতিরোধ করা যাচ্ছে না। নজরদারি জোরদার করতে কক্সবাজার রেলস্টেশনে একটি রেলওয়ে থানা স্থাপনের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












