খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি থাকবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বিরতির সময় সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, অর্থের যেন কোনো অপচয় না হয় সেই বিষয়ে সরকার সর্তক আছে।
উল্লেখ্য, দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।