সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার দাবিতে ঈদের পর রাজপথে আসার আভাস মিলছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা শেষ হয়েছে গতকাল ১৫ মার্চ। অথচ এখন পর্যন্ত পরিষদই গঠিত হয়নি। ফলে পরিষদের অধিবেশন আহ্বানও অনিশ্চিত।
জাতীয় সংসদে বিরোধী দল জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই দাবির সঙ্গে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি যুক্ত করে ঈদের পর রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়েছে।
তবে সরকারি দল বিএনপি বলেছে, বিষয়টি (সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন) নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা হতে পারে। আইনমন্ত্রী বলেছেন, বিএনপির ভাবনা সংসদে জানানো হবে।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কয়েক মাসের সংলাপের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়। এটি চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্টসহ (আপত্তি) গত বছরের ১৩ অক্টোবর এই সনদে স্বাক্ষর করে বিএনপি, জামাতসহ ২৫টি রাজনৈতিক দল। দলগুলোর দাবির মুখে সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হয়। ১৩ নভেম্বর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। যেখানে গুরুত্বপূর্ণ একাধিক প্রস্তাবে আপত্তি রাখা হয়নি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন সনদ বাস্তবায়নের আদেশ প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হয়। আদেশে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে চলতি জাতীয় সংসদ একই সঙ্গে ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। সংসদ সদস্যরা একই সঙ্গে পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মতো সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। সে অনুযায়ী পরিষদের অধিবেশন আহ্বানের ৩০ দিন শেষ হয়েছে গতকাল ১৫ মার্চ।
এনসিপি সংবিধান সংস্কার পরিষদের পাশাপাশি রাষ্ট্রপতির অভিশংসনের দাবি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতারা জানান, ঈদের পর কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১১ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছে, যদি সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া না হয়, গণভোটের রায় ও নাগরিক অধিকার রক্ষায় আমরা আবারও রাজপথে নামব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলা করেছে ইরান
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)