হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাওয়ানেহ উমরী মুবারক
উনার আসল নাম মুবারক লুবাবা কুবরা, পিতা আল-হারিছ বিন হাযান বিন বুজাইর, বনু হিলাল গোত্রের মহিলা ছাহাবী, ৬ জন বিখ্যাত ব্যক্তিত্বের মাতা, উম্মুল ফদ্বল উপনামেই তিনি সমধিক পরিচিতা। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা খতিমুল মুহাজিরীন হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া বা স্ত্রী। তিনি হিজরতের পূর্বে দ্বীন ইসলাম গ্রহণ করেন। ইবনে সা’দের মতে তিনি হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পর ইসলাম গ্রহণ করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে, ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে তিনি প্রথম দিকের।
এক হাদীছ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- (এই চার বোন মু’মিনা- উম্মুল ফদ্বল, মায়মুনাহ, আসমা ও সালমা।) (ইছাবা)
বর্ণিত আছে যে, লোকে বলতো, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মাতা মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিতা শাশুড়ী, কারণ হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার এক বোন হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মাইমুনাহ) আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া আলাইহাস সালাম, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজে হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া, উনার অন্য এক বোন হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত হামযা আলাইহিস সালাম উনার আহলিয়া, অপর এক বোন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া, হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাতের পর উনার শাদী মুবারক হয় খলীফাতু রসূলিল্লাহ হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার সাথে অতঃপর উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনার শাদী মুবারক হয় হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে। (ইছাবা)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বৈমাত্রেয় বোন হযরত লুবাবা আছ-ছুগরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (উনার উপনাম আল-আসমা) ছিলেন সুবিখ্যাত মুসলিম সেনাপতি হযরত খালিদ বিন ওলীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে বিদায় হজ্জে উপস্থিত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরাফাতের দিন রোযা রেখেছেন কি-না এ সম্পর্কে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে প্রশ্ন উঠলে হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এক পেয়ালা দুধ প্রেরণ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন সেই দুধ পান করলে ইহা সুনিশ্চিত হয় যে, তিনি রোযা রাখেননি। (ইছাবা)
একবার হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা স্বপ্নে দেখলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারকের একটি অঙ্গ মুবারক উনার গৃহে। তিনি এই স্বপ্নের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানালে তিনি বললেন, হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার একজন পুুত্র সন্তান বিলাদত শরীফ গ্রহণ করবেন এবং আপনি উনাকে আপনার দুগ্ধ পান করাবেন। অতঃপর হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনাকে দুগ্ধ পান করান, তখন উনার দুগ্ধপানকারী নিজ সন্তান ছিলেন কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। (ইছাবা)
একদিন হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম উনাকে কোলে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আগমন করেন। তখন তিনি উনাকে দুগ্ধ পান করাতেন। তিনি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল আযহার অর্থাৎ কোল মুবারকে দিলে হযরত ইমামুছ ছালিছ (ইমাম হুসাইন) আলাইহিস সালাম তিনি নূরুশ শিফা মুবারক (ছোট ইস্তিঞ্জা মুবারক) করে দিলেন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনার দুই কাঁধের মাঝখানে নিজ হাত দিয়ে মৃদু স্পর্শ করলেন। এতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার আওলাদ উনাকে কষ্ট দিলেন, মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি রহম করুন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি আপনার ইযার মুবারক পরিবর্তন করে অন্য একটি কাপড় পরিধান করুন। উহা আমি ধৌত করে দিবো। (তাবাকাত)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফত আমলে বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার আহাল হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি তখন জীবিত ছিলেন। হযরত আব্বাস আলাইহিস সালাম উনার অধিকাংশ সন্তান সন্ততি হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফে বিলাদত শরীফ গ্রহণ করেন। তন্মধ্যে হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের জ্ঞান ও পান্ডিত্যের জন্য ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছেন।
আবদুল্লাহ বিন ইয়াযীদ হিলালী বলেন-
ما ولدتْ نجيبة من فحل - كستةٍ من بطن أمّ الفضل
أكرم بها من كهلة و كهل
(হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফ থেকে আগত ৬ জন বীর পুরুষের ন্যায় অন্য কোন পবিত্র মাতা জন্ম দেননি- কোন পূর্ণ বয়স্ক পুরুষ অথবা পূর্ণ বয়স্কা স্ত্রীলোক উনার থেকে অধিক সম্মানিতা নন)। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সন্তানগণ হচ্ছেন- হযরত ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মা’বাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এই ৬ জন। হযরত উম্মে হাবীবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নামে উনার একজন কন্যা সন্তানও ছিলেন। (তাবাকাত)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ইবাদত বন্দেগীতে যথাসাধ্য মশগুল থাকতেন। তিনি প্রতি সপ্তাহে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) ও ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রোযা পালন করতেন। (তাবাকাত)
তিনি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন উনার পুুত্র হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত তাম্মাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ ইবনুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং আরো অনেকে। তিনি প্রায় ৩০টি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফে উনার বর্ণিত হাদীছ শরীফ সংকলিত হয়েছে।
(সূত্র: তাবাকাত, উসুদুল গাবা, ইছাবা, সিয়ারু আ’লামিন নুবালা)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












