মুহব্বতের বদলার ধরনটা কি রকম হতে পারে? (২)
, ২৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(গতকালকের পর)
এদিকে লোকটা খুন করে দাঁড়িয়ে রয়েছেন। অনেক হৈ চৈ, চিৎকার শুরু হয়ে গেছে। হৈ চৈ শুনে পুলিশ উপস্থিত হলো। এখন এই অবস্থা দেখে পুলিশ সেই লোকটাকে গ্রেফতার করলো। উনার বলার কিছু ছিলো না। তিনি স্বীকার করলেন যে, সে লোকটাকে তিনিই হত্যা করেছেন। অন্যান্য লোক পুরুষ-মহিলা সকলেই পালিয়ে গেছে। যে লোকটা মারা গেছে তার লাশটা পুলিশ নিয়ে গেলো আর এই লোকটাকে ধরে হাজতে চালান দিলো। এই ঘটনা ঘটেছে রাত্রের শুরুর দিকে। রাত্র যখন গভীর হলো সেই বাগদাদ শরীফ-এর পুলিশ প্রধান স্বপ্নে দেখলো যে, সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির হয়ে পুলিশ প্রধানকে বলতেছেন, দেখ তোমার হাজতখানায় একজন খুনি লোক এসেছে। একটা খুনি লোককে গ্রেফতার করে হাজতখানায় আনা হয়েছে, তুমি অতিসত্বর ঘুম থেকে উঠে তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ! এখন সেই পুলিশ প্রধান ঘুম থেকে উঠে হাতমুখ ধুুয়ে তাড়াতাড়ি কার্যালয়ে এসে খোঁজ-খবর নিলেন এবং লোকজনকে সে বিষয়টি জিজ্ঞেস করলেন। আজকে কি কোন লোককে হাজতখানায় আনা হয়েছে? কোন খুনিকে আনা হয়েছে? তখন সেই এলাকার যে পুলিশ তারা সংবাদ দিলো যে, এরকম একটা ঘটনা ঘটেছে। লোকটি আরেকটা লোককে হত্যা করেছেন। সেই হত্যাকারীকে আমরা গ্রেফতার করে হাজতে এনেছি। তখন পুলিশ প্রধান বললো, তাহলে এক কাজ করো সেই হত্যাকারীকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। পুলিশ প্রধান যে স্বপ্ন দেখেছে তা কিন্তু প্রথম বলেননি, এখন পুলিশরা তাড়াতাড়ি সেই খুনি ব্যক্তিকে হাজতখানা থেকে পুলিশ প্রধানের কাছে উপস্থিত করলো। তাকে যখন আনা হলো, পুলিশ প্রধান বললো, তোমরা সকলেই কামরা থেকে বের হয়ে যাও, উনার সাথে কিছু কথা আছে। পুলিশ প্রধান ঐ ব্যক্তিকে বসালেন এরপর বললেন, আপনি কি আসলেই লোকটাকে খুন করেছেন? ঐ ব্যক্তি বললেন, হ্যাঁ, আসলে আমি খুন করেছি। কেন খুন করেছেন? তখন তিনি মূল ঘটনাটা বললেন, এই বাগদাদ শরীফে একটা দল রয়েছে তারা খুব খারাপ। আমি নিজেও একজন খারাপ লোক। এদের কাজই হচ্ছে মানুষের থেকে ছিনতাই করা, রাহাজানি করা, টাকা-পয়সা আতœসাৎ করা, জুলুম করা, খুন-খারাবী করা এবং মহিলাদের নিয়ে ব্যবসা করানো ইত্যাদি। তখন পুলিশ প্রধান বললো, আজকে কি হয়েছে? তিনি বললেন, তাদের যে বৃদ্ধা মহিলা সেতো অনেক সময় মেয়েদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসতো ব্যবসার জন্য। আজকে একজন মেয়েকে ধোঁকা দিয়ে নিয়ে এসেছিলো। সেই মেয়ে পরিচয় দিয়েছিলেন তিনি একজন সাইয়্যিদযাদী। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ। সুবহানাল্লাহ! এখন তিনি পরিচয় দেয়ার পর তার লোকজনকে তিনি বললেন, ব্যবসাতো অনেক হয়েছে জীবনে, অনেক আতœসাৎ হয়েছে, অনেক ছিনতাই করা হয়েছে, অনেক খুন-খারাবী করা হয়েছে, জীবনে পাপ কম করা হয়নি? আজকে যিনি দাবি করতেছেন তিনি সাইয়্যিদযাদী, দয়া করে উনাকে তোমরা ছেড়ে দাও। কারণ বিষয়টা স্বাভাবিক নয়, কঠিন বিষয়। কারণ তিনি নিজেই পরিচয় দিয়েছেন। এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর কিছুই না, অন্য কোন বিষয়ের জন্য না। এখন এই সাইয়্যিদযাদী উনার ইজ্জত সম্মান রক্ষা করার লক্ষ্যে আমি ঐ ব্যক্তিকে খুন করেছি। তারা চেয়েছিলো সেই সাইয়্যিদযাদী উনার ইজ্জত- সম্মান নষ্ট করার জন্য। আমি উনার ইজ্জত রক্ষার লক্ষ্যে তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ! এটা শুনে পুলিশ প্রধান চুপ থাকলো। তখন পুলিশ প্রধান বললো, ঠিক আছে আপনি ভালো কাজ করেছেন। আপনার এই কাজে যিনি সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং আপনার জন্য সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ! আপনাকে যেন মুক্তি দেয়া হয়। এখন আপনাকে যদি মুক্তি দেয়া হয় তাহলে আপনি কি করবেন? এখন সেই লোকটা যেহেতু সাধারণ লোক, তার আমল আখলাক অত্যন্ত ক্রুটিযুক্ত। সেটা শুনে তিনি অনেক কাঁদলেন। কান্নার কারণ হচ্ছে তার মতো একজন সাধারণ লোক, এতো বাজে লোক, একটা বদ লোক, খুনি লোক, স্বভাব চরিত্র তার খারাপ, এই খারাপ লোকের জন্য সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! সুবহানাল্লাহ!!!
তিনি অনেক কান্না-কাটি করলেন, ইস্তেগ্ফার করলেন, সে পুলিশ প্রধানকে বললেন, তিনি আর কখনও তাদের সাথে মিশবেন না। এখন থেকে ইস্তেগফার তাওবা করে খালিছ আল্লাহওয়ালা হওয়ার জন্য কোশেশ করবেন। সত্যিই উনাকে মুক্তি দেয়া হলো। তিনি একজন কামিল শায়েখ উনার নিকট বাইয়াত হয়ে পরবর্তীতে ওলীআল্লাহ হলেন। সুবহানাল্লাহ! সম্মানিত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করার কারণে উনার জন্য তিনি সুপারিশ করলেন। সুবহানাল্লাহ! ক্বিয়ামতের দিন সুপারিশ করাতো হবেই, যমীনেও কিন্তু সুপারিশ করা হলো। সুবহানাল্লাহ! উনার শাস্তি ছিলো মৃত্যুদ- কিন্তু স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুপারিশ করলেন এবং মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
কাজেই জিন-ইনসান বা কায়িনাতের যে কেউই হোক না কেন, যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম বা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে জান দিয়ে, শারীরিকভাবে বা দৈহিক শক্তি দিয়ে খিদমত মুবারক উনার আনজাম দিবে ইহকাল ও পরকালে তাদেরকে তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












