ঘটনা থেকে শিক্ষা:
“আমি কি এইসব আহমকদের (কথিত শাসক) জন্য আমার যিনি সম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার সুন্নত মুবারক পরিহার করবো?”
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতকালে জেরুজালেম তথা বাইতুল মুক্বাদ্দাস শরীফ ইহুদিদের হাত থেকে মুক্ত করেন মুসলিম সেনাপতি বিশিষ্ট ছাহাবী, হযরত আবূ উবায়দাহ ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সেখানকার ইহুদি সম্প্রদায়ের জানা ছিলো যে, আসমানী কিতাবে বর্ণিত ছিল আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতগণ বাইতুল মুক্বাদ্দাস শরীফ জয় করবেন। এমনকি সেই সময় যিনি সম্মানিত খলীফ থাকবেন, তিনি কি অবস্থায় আগমন করবেন সেটাও সেখানে বর্ণনা করা ছিল। তাই মুসলমানদের বাইতুল মুক্বাদ্দাস শরীফ বিজয়ের পর ইহুদিরা তাদের কিতাবের সাথে মিলানোর জন্য হযরত আবূ উবায়দাহ ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট প্রস্তাব দিল যে, ‘আমরা সব কিছু আপনাদের বুঝিয়ে দিব। তবে শর্ত হলো আপনাদের যিনি সম্মানিত খলীফা উনাকে এখানে তাশরীফ মুবারক আনতে হবে, তারপর আমরা উনার নিকট সব হস্তান্তর করবো। ’
তখন হযরত আবূ উবায়দাহ ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নিকট এই বিষয়টি জানিয়ে চিঠি লিখলেন।
চিঠি পেয়ে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বাইতুল মুক্বাদ্দাস শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। বর্ণনায় পাওয়া যায় যে, তখন উনার পরিধানে পরিধানে যে বস্ত্রটি ছিল তাতে বেশ কিছু পট্টি ছিল। তার মধ্যে একটি পট্টি ছিল চামড়ার। হযরত আবূ উবায়দাহ ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পোশাক মুবারকের অবস্থা দেখে বললেন, “হে হযরত আমীরুল মু’মিনীন! আপনি কি আপনার পরিধেয় পোশাকটি পরিবর্তন করে নিবেন?” জবাবে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ‘না। আমরা তো এমন সম্প্রদায়, যাদেরকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র দ্বীন ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। কাজেই আমাকে এরূপ অবস্থাতেই যেতে দিন। ’ সুবহানাল্লাহ! তিনি ঐ পোশাক মুবারকই ঝেড়ে যতদূর সম্ভব পরিষ্কার করে নিলেন।
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম সম্পূর্ণ সফরেই পর্যায়ক্রমে নিজে একবার উটের উপর সাওয়ার হতেন, একবার উনার খাদিমকে সাওয়ার করাতেন। যখন বাইতুল মুক্বাদ্দাস শরীফে পৌঁছলেন তখন তিনি ছিলেন উটের লাগাম ধরা অবস্থায়, আর উনার খাদেম ছিলেন উটের উপর সাওয়ার অবস্থায়। ইহুদিরা তাওরাত কিতাবের বর্ণনার সাথে সবকিছু মিলাচ্ছিল। যখন দেখলো তাওরাত কিতাবের বর্ণনার সাথে সব মিলে গেছে তখন তারা উনার নিকট বাইতুল মুক্বাদ্দাস শরীফ উনার চাবি হস্তান্তর করলো।
চাবি হস্তান্তরের পর ইহুদিরা আমিরুল মুমিনীন উনার সম্মানার্থে মেহমানদারীর আরয করলো। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সম্মতি দিলেন এবং উনার সম্মুখে সুন্নত মুতাবেক চামড়ার দস্তরখানা বিছিয়ে রুটি-গোশত পরিবেশন করা হলো। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি খাবার শেষে দস্তরখানায় পড়ে থাকা রুটির টুকরাগুলো উঠিয়ে অর্থাৎ দস্তরখানা পরিষ্কার করে খাচ্ছিলেন। এটা দেখে খাবার মজলিশের একজন বললেন, ‘হে হযরত আমীরুল মু'মিনীন! এখানে অনেক রাজা বাদশা, আমীর ওমরা উপস্থিত। এভাবে রুটির টুকরার উঠিয়ে খাওয়াটা কেমন দেখায়?’ জবাবে আমীরুল মু’মিনীন হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি সবাইকে লক্ষ্য করে উঁচু আওয়াজে বললেন, “আমি কি এইসব আহমকদের (রাজা-বাদশা) জন্য আমার যিনি রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার সুন্নত মুবারক পরিহার করবো?” সুবহানাল্লাহ!
খাওয়ার পর দস্তরখানা বা প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি সেই সুন্নত মুবারক যথাযথভাবে পালন করেছেন। তিনি সবসময় সবকিছুর উপর সুন্নত মুবারক অনুসরণকে প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












