‘ই’জায শরীফ:
“আমার এই ছেলে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইাহস সালাম উনার সবচেয়ে বড় ই’জায মুবারক। ”
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একজন পীরবোন জানান, উনার বিয়ের প্রায় ছয় বছর হয়ে যায় তবুও তিনি মা হতে পারছিলেন না। এ অবস্থায় তিনি ডাক্তার দেখান। ডাক্তার উনাকে বলে, “আপনার এমন সমস্যা রয়েছে যার কারণে আপনাকে অপারেশন করাতে হবে। ” ডাক্তার আরো বলে, “অপারেশন করার পর আপনি মা হতেও পারেন আবার নাও হতে পারেন। ” অর্থাৎ অপারেশন করার পর যে সন্তান হবে এ ব্যাপারে তারা নিশ্চিত কোন গ্যারান্টি দিতে পারেনি। তখন উক্ত পীরবোন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট এসে কান্নাকাটি করে বিষয়টি জানান এবং দোয়া মুবারক চান। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উনাকে দোয়া মুবারক করে দেন, তেল, পানি, কালোজিরা ব্যবহার করতে বললেন এবং পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার খিদমতের নিয়ত করতে বলেন। দেখা গেল, এর কিছুদিন পরে কোন প্রকার চিকিৎসা ব্যতীতই তিনি হামেলাহ হন (সন্তান ধারণ করেন) এবং পরবর্তীতে উক্ত পীরবোন উনার খুবই সুন্দর ফুটফুটে একজন ছেলে সন্তান জন্মগ্রহন করে। সুবহানাল্লাহ!
ডাক্তাররা পর্যন্ত উক্ত পীরবোনকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি অর্থাৎ পীরবোনকে কোন আশা দিতে পারেনি, উক্ত পীরবোন যেখানে সন্তান লাভের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, সেখানে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দয়া-ইহসান মুবারকে মহান আল্লাহ পাক তিনি উক্ত পীরবোনকে একজন ছেলে সন্তান হাদিয়া করেছেন। তাই যখন কেউ উক্ত পীরবোনের কাছে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ই’জায মুবারক সম্পর্কে জানতে চান, তিনি সর্বদাই উনার ছেলেকে দেখিয়ে বলেন, “আমার এই ছেলে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইাহস সালাম উনার সবচেয়ে বড় ই’জায মুবারক। ” সুবহানাল্লাহ!
-ত্বলায়াল বুশরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












