নছীহতমূলক ঘটনা:
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল ছিলেন সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম। উনার সময়ের একটি ঘটনা। জনৈক এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম উনার কাছে অভিযোগ করল। সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি লোকটিকে ডেকে নিষেধ করে বললেন, আর কোনো দিন যেন ঐ পাখির ডিম সে না খায়। সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম উনার নিষেধ অমান্য করে লোকটি আবারো পাখির ডিম খেয়ে ফেলল।
নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হযরত সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম উনার খিদমতে অভিযোগ করল। সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি এক জিনকে নির্দেশ দিলেন- লোকটি এবার যখন গাছে চড়বে, তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে, এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। বাবা! কিছু ভিক্ষা দিন। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। তারপর শান্ত মনে গাছে থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল। পাখিটি আবার সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম উনার কাছে অভিযোগ করল। তখন সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি সেই জিনকে ডাকালেন। জিজ্ঞেস করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ মুবারক পালন করার জন্য প্রস্তুত ছিলাম।
এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেস্তা আলাইহিমাস সালাম উনারা এসে আমাকে অনেক দূরে ফেলে দিলেন। সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন, জিনটি বলল, আমি দেখলাম, লোকটি গাছে ওঠার আগে জনৈক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। দানের বরকতে মহান আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে হেফাযত করেছেন।
অতঃপর মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত সোলায়মান আলাইহিস সালাম তিনি বললেন, হ্যাঁ দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে। এ কারণেই লোকটি তখন বিপদ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ!
নছীহত মুবারক : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ‘দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে দেয়।’ আবার অন্য হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তির জন্য দুইজন ফেরেশতা আলাইহিমুস সালাম নির্দিষ্ট করে দেন যিনি দান করে ঘর থেকে বের হন এবং যতক্ষন পর্যন্ত ঐ ব্যক্তি উনার ঘরে ফিরে না আসেন ততক্ষন পর্যন্ত ফেরেস্তাগণ উনাকে পাহারা দিতে থাকেন। অর্থাৎ ঐ ব্যক্তি সর্বপ্রকার বিপদ থেকে হেফাজতে থাকেন। সুবহানাল্লাহ!”
আলোচ্য ব্যক্তিও গাছে উঠার আগে জনৈক ভিক্ষুককে দান করায় মহান আল্লাহ পাক তিনি দুইজন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের দ্বারা লোকটিকে বিপদ থেকে হেফাযত করেছেন।
-উম্মু মুদ্দাসসির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












